Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ৮ মাসেই শেষ হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক, আবেগপ্রবণ স্বস্তিকা

তবে দর্শকদের ভিজুয়ালিটির সংখ্যা  একেবারেই কমেনি। মঙ্গলবার হয়ে গেল এই সিরিয়ালের শেষ দিনের শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে একের পর এক বাংলা ছবির বিদায় পর্ব, এটাই ট্রেন্ডের নিরিখে রয়েছে। খুব ভালো টিআরপি থাকলে কিছু বছর, আর টিআরপি না থাকলে মাত্র কয়েকদিনেই কপাট বন্ধ। তাই প্রতিটি ধারাবাহিক বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকে। কারণ ওইদিনই ভাগ্য নির্ধারণের দিন, টিআরপি ঘোষণার দিন। এবার বোধহয় ভাগ্যের দরজা বন্ধ হতে চলেছে মাত্র ৮ মাস রাজত্ব করা ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের। অনুরাগের ছোঁয়ার সঙ্গে পেরে উঠছিল না বলে দুপুরের স্লটে পাঠানো হয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু রেজাল্টের উন্নতির কোনও দেখা নেই। তাই আট মাসের মাথায় শেষ হচ্ছে এই সিরিয়াল। বয়সে ছোট হয়েও এই প্রথম শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা দত্ত। টিআরপিতে মুখ না দেখা গেলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক।

ঝিলমিল-আবিরের বয়সের বিস্তর ফারাক থাকলেও তাঁদের রসায়ন কেড়ে নিয়েছিল দর্শকদের। কিন্তু এত তাড়াতাড়ি সিরিয়ালটির অন্তিম পর্ব ঘোষণা বোধহয় কেউই মেনে নিতে পারেনি। এমনকী সিরিয়ালের নায়িকাও বেশ বিস্মিত। ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের সম্প্রচারের সময় বদল হওয়া নিয়েও একরকম বিতর্ক তৈরি হয়েছিল। তবে দর্শকদের ভিজুয়ালিটির সংখ্যা  একেবারেই কমেনি। মঙ্গলবার হয়ে গেল এই সিরিয়ালের শেষ দিনের শুটিং। আর এর একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দিয়ে দিলেন সাক্ষাতকার।

আর এত তাড়াতাড়ি সিরিয়ালের কাজ শেষ হয়ে যাওয়া হয় নিয়ে নায়িকা জানালেন, “আমার কান্নাও পাচ্ছে না, আবার আনন্দও হচ্ছে না। আমি খানিকটা অবাকই। আসলে ভাল জিনিস তো বেশি দিন দেখা যায় না। তবে ইদানীং তো সব সিরিয়ালই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমি শুটিংয়ের শেষে সবচেয়ে বেশি মিস্ করব ঝিলমিলকেই। সেটে সকলে আমার কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। মাসে এক বার দেখা করার পরিকল্পনা করতেই হবে।” তবে এখন ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিষেক হয়েছে স্বস্তিকার। ‘ফাটাফাটি’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে তাঁর অভিনয় বেশ নজর কেড়ে নিয়েছিল দর্শকদের। সম্প্রতি রাজা চন্দের ‘বিয়ে বিভ্রাট’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেন স্বস্তিকা। এদিকে ব্যক্তিগত জীবনে প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন হল। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর কয়েকদিন বিরতি নেবেন অভিনেত্রী বলে জানিয়েছেন।

প্রেমের বিরহ পুরোপুরি অতীত, কাজের তাগিদে শহর ছাড়লেন অভিনেত্রী স্বস্তিকা

পুজোতে আম্মাকে খুব মিস করি: স্বস্তিকা

‘যৌথ সিদ্ধান্তে সম্পর্কটা শেষ করেছি’, শোভনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

টলিপাড়ায় জোর গুঞ্জন সম্পর্ক ভেঙেছে স্বস্তিকা-শোভনের, কী বলছেন নায়িকা?

অষ্টমীর দিনে অঞ্জলি দেবেন না স্বস্তিকা

কলেজে অ্যাডমিশন নিলেন স্বস্তিকা, গিটারের পাঠ দিচ্ছেন শোভন

সাধারণ সাজপোশাকে কলকাতার ইকোপার্কে হস্তশিল্পমেলা ঘুরলেন অভিনেত্রী স্বস্তিকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00