Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোতে আম্মাকে খুব মিস করি: স্বস্তিকা

ইচ্ছে করে আমার পুজোতে প্যান্ডেল হপিং করার। কিন্তু একটু চেনা মুখ হয়ে যাওয়ার পর থেকেই লোকেরা আমাকে দেখতে ছুটে আসে। ফলে ব্যারিকেড ভাঙচুর হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে গোনা মাত্র ১৪ দিন। ইতিমধ্যেই বাঙালির কেনাকাটা শেষ। গত সপ্তাহে বৃষ্টিতে পুরো চৌচির ছিল বাংলা, তাই একপ্রকার বাঙালির বাড়া ভাতে ছাঁই দিতে বৃষ্টির উৎপাত বেড়েছিল। কিন্তু বাঙালির ইমোশনকে হাতছানি দিতে পারেনি বৃষ্টি। তাকে উপেক্ষা করেই চুটিয়ে চলেছে শপিং। একপ্রকার রেনকোট পরেই পুজোর কেনাকাটা সেরেছেন বাঙালি, নিউ মার্কেট থেকে গড়িয়াহাট পর্যন্ত। তবে এ কটা দিন খুচরো বিক্রেতার থেকে বড় বড় শপিং কমপ্লেক্সেই ছিল ভিড়ভাট্টা। যাই হোক, পুজোর ৪ টে দিন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে ওঠেন পুজোর আনন্দে। এ কটা দিন কাজকম্ম সবার বন্ধ। যাই হোক, পুজোর দিনগুলি সেলিব্রিটিদের আপডেট জানতে মরিয়া থাকেন সবাই।

সেইমতো আমরাও আজ জানাবো টলিউডের এক মিষ্টি অভিনেত্রী পুজোর প্ল্যানিং। কি করছেন তিনি পুজোতে, তা জানতে আমাদের এই মূহুর্তের নিউজ পোর্টাল হাউজ ফোনে যোগাযোগ করেছিলেন নায়িকার সঙ্গে। আর মিষ্টি নায়িকা পটাপট উত্তর দিয়েছেন। স্বস্তিকা দত্ত, টলিউডের খুব চেনা মুখ এখন সবার। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু এত কাজের ব্যস্ততার মধ্যে কীভাবে পুজোর পরিকল্পনা করেছেন। সবটাই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে তাঁকে আমরা সাড়ে ১১ টার সময় কলে পেয়েছি। সারাদিন ব্যস্ত থাকলেও আমাদের সঙ্গে বেশ হাসি মুখেই আলাপচারিতা করেছেন অভিনেত্রী। প্রথমেই অভিনেত্রী জানালেন পুজোতে তিনি কলকাতাতেই থাকবেন।

পুজোতে কলকাতা ছাড়া আর কিছু ভাবতেই পারেন না। তারপর আমরা জানতে চেয়েছিলাম, পুজোর সময় রাত জেগে প্যান্ডেল হপিং হয় কিনা তাঁর বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা বা পরিবারের সঙ্গে ঠাকুর দেখা হয় কিনা, প্রকৃত অর্থে তিনি সেলিব্রিটি হওয়ার আগের জীবনের সঙ্গে সেলিব্রিটি হওয়ার পরের পুজো তাঁর কেমন? আসলে অভিনেত্রী জানালেন, ‘ইচ্ছে করে আমার পুজোতে প্যান্ডেল হপিং করার। কিন্তু একটু চেনা মুখ হয়ে যাওয়ার পর থেকেই লোকেরা আমাকে দেখতে ছুটে আসে। ফলে ব্যারিকেড ভাঙচুর হয়। আমার সঙ্গে যে থাকবে সেও ঝামেলার মধ্যে পড়বে। আর আয়োজকরাও। তাই তেমনি যাওয়া হয়না।’

পুজোর শপিং শেষ? অভিনেত্রীর উত্তর, ‘আসলে সারা বছর এত শপিং করি তাই আলাদা কর পুজোর সময় কিছু কেনা হয় না। বাবা মাকেও সারাবছরই দেওয়া হয় জামা কাপড়। তবে ঠাকুমা বেঁচে থাকতে আমার পুজো একটু অন্যরকম যেত।’ পুজোতে ছোটবেলার স্মৃতি বা পাড়ায় কোনও ক্রাশ ছিল নাকি? অভিনেত্রীর এককথায় উত্তর না। পুজো প্রেম বলতে তাঁর কাছে তেমন কোনো স্মৃতি নেই। পুজোর স্পেশাল খাওয়া দাওয়া? মায়ের হাতের বাঙালি রান্না। সাধারণ মেয়ে স্বস্তিকা নাকি সেলিব্রিটি স্বস্তিকা কে বেশি পুজোতে এনজয় করতেন? অবশ্যই সাধারণ মেয়ে স্বস্তিকা। বড় পর্দায় আর কাজ করার ইচ্ছে আছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী খানিকটা মেজাজ হারিয়েই বলেন, ‘ইচ্ছে কি আমি তো অলরেডি কাজ করছি। যেমন চালচিত্র ছবির কাজ আছে, এছাড়াও কয়েকটি ওয়েবসিরিজ আছে। তার মধ্যে গভীর জলের মাছ 2 আছে।’

উল্লেখ্য, চালচিত্র ছবিতে রয়েছে তারকাদের বাহার। টোটা রায়চৌধুরী থেকে বাংলাদেশের জনপ্রিয় নায়ক অপূর্ব, বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরী, অনির্বাণ-সহ একাধিক তারকা দের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। এছাড়া পুজোর সম্পর্কে অভিনেত্রী শেষে বলেন, যেখান যেটা মনে হবে সবাই সেটা পড়বে। তবে আমি শাড়িটাই প্রেফার করি।’ তিনি পুজোতে অষ্টমীর দিন অঞ্জলি দেন না, কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমাদের কেউই অঞ্জলি দেন না। আমার বাবা-মাকে অঞ্জলি দিতে দেখিনি বা তাঁরা আমাকে কোনও সময়েই জোর করেন না। তাই অঞ্জলি দেওয়া হয় না।’ সবশেষে এই মুহূর্তে নিউজ পোর্টাল হাউজের তরফ থেকে সমস্ত দর্শকদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

প্রেমের বিরহ পুরোপুরি অতীত, কাজের তাগিদে শহর ছাড়লেন অভিনেত্রী স্বস্তিকা

মাত্র ৮ মাসেই শেষ হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিক, আবেগপ্রবণ স্বস্তিকা

‘যৌথ সিদ্ধান্তে সম্পর্কটা শেষ করেছি’, শোভনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

টলিপাড়ায় জোর গুঞ্জন সম্পর্ক ভেঙেছে স্বস্তিকা-শোভনের, কী বলছেন নায়িকা?

অষ্টমীর দিনে অঞ্জলি দেবেন না স্বস্তিকা

কলেজে অ্যাডমিশন নিলেন স্বস্তিকা, গিটারের পাঠ দিচ্ছেন শোভন

সাধারণ সাজপোশাকে কলকাতার ইকোপার্কে হস্তশিল্পমেলা ঘুরলেন অভিনেত্রী স্বস্তিকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00