Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদের আগেই জোড়া মৃত্যুহুমকি, এবার সলমনের সঙ্গে নাম জুড়ল রাখির, নেপথ্যে খোদ লরেন্স বিষ্ণোই

প্রথম প্রাণে মারার চেষ্টা, সেলিম খানকে উড়ো চিঠি, এরপর গোল্ডি ব্রার ছদ্মবেশে লরেন্সের সঙ্গে দেখা করার দাবি, শেষমেষ রোকি ভাইয়ের কাছ থেকে নকল কল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। তবে এবার কোনও ফেক নয়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকেই আরও একটি প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন।আগামী ২১ এপ্রিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি, আর তার ঠিক আগেই একাধিক মৃত্যু হুমকির শিকার সলমন খান। তবে এবার শুধু সলমন একাই নন, সোশ্যাল মিডিয়া সেনসেশন তথা অভিনেত্রী রাখি সাওয়ান্তও সলমনকে সমর্থন করার জন্য গ্যাং থেকে হুমকি ই-মেইল পেয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ই-মেইলে আবারও মৃত্যু হুমকি দেওয়া হয়েছে সলমনকে। আর এবার মুম্বাইয়ে সুপারস্টারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সুপারস্টারের সঙ্গে এবার তালিকায় রয়েছেন রাখি সাওয়ান্তও।

ই-মেইলে বিষ্ণোই গ্যাং রাখিকে সলমনের থেকে দূরে থাকতে বলেছেন। মার্চ মাসে লরেন্স বিষ্ণোই সলমনকে হত্যার হুমকি দেওয়ার পরে রাখিকে রাস্তার মাঝখানে বসে সলমনের পক্ষ থেকে বিষ্ণোই গ্যাংয়ের কাছে ক্ষমা চান। এরপর থেকেই রাখি হয়েছেন সুপারস্টারের টার্গেট। কয়েকদিন আগেও একজন ফোনকারী, যিনি নিজেকে ‘রোকি ভাই’ বলে পরিচয় দিয়েছিলেন, তিনি আগামী ৩০ এপ্রিল সালমানকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরে এটি একটি প্রতারণামূলক কল বলে প্রমাণিত হয়। গতবছর থেকে মৃত্যু হুমকি তাড়া করে বেড়াচ্ছে নায়কের। প্রথম প্রাণে মারার চেষ্টা, সেলিম খানকে উড়ো চিঠি, এরপর গোল্ডি ব্রার ছদ্মবেশে লরেন্সের সঙ্গে দেখা করার দাবি, শেষমেষ রোকি ভাইয়ের কাছ থেকে নকল কল। কঠোর নিরাপত্তা সত্ত্বেও সলমন একাধিক মৃত্যু হুমকির শিকার হলেন।

সালমান খান এবং বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা ১৯৯৮ সাল থেকে শুরু, যখন অভিনেতা রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করে মেরে ফেলেছিলেন সলমন বলে অভিযোগ।বিষ্ণোই সম্প্রদায়ে কালো হরিণকে পবিত্র বলে মনে করা হয় এবং তাঁরা তখন সালমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, তাকে গ্রেপ্তারের দাবি করে। তখন সলমনকে কারাগারে সাজা দেওয়া হলেও জামিনে মুক্তি পান তিনি। ফেব্রুয়ারিতে লরেন্স বিষ্ণোই তাঁর সম্প্রদায়ের কাছে ন্যায়বিচারের জন্যে সলমনকে ক্ষমা চাইতে বলেন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00