Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামনেই তৃতীয় মৃত্যুবার্ষিকী, ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ইরফান খানের অন্তিম ছবি ‘The Song of Scorpions’

২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ইরফানের শেষ চলচ্চিত্র 'দ্য সংস অফ স্করপিয়ন্স' (Song of Scorpions)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে ২৯ এপ্রিল মারা গিয়েছেন কিংবদন্তি অভিনেতা ইরফান খান। ক্যান্সার কেড়ে নিয়েছে তাঁর জীবন। কয়েক বছর ধরে নিউরো ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। মৃত্যুর আগে লন্ডনে একবছর চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। ২০১৯ সালে দেশে ফেরেন, ২০২০ সালে বৃহদন্ত্রে জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন, ২৯ এপ্রিলের মারা যান তিনি। তাঁর দেওয়া একাধিক উপহার বলিউডের ইতিহাসে সারাজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

৩৫ বছরে কর্মজীবনে ৫০টির অধিক দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০১১ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে। হিন্দির পাশাপাশি একাধিক ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন ইরফান। আগামী ২৯ এপ্রিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী।

তাঁর মতো একজন মহান অভিনেতার মৃত্যু দেশের একটি বিরাট ক্ষতি। আইকনিক অভিনেতার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ইরফানের শেষ চলচ্চিত্র ‘দ্য সংস অফ স্করপিয়ন্স’ (Song of Scorpions)। ইরফানের ছেলে বাবিল মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে গোটা বিশ্বের কাছে খবরটি ঘোষণা করেন। বাবিল একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “ভালোবাসা, প্রতারণা এবং একটি গান #TheSongsofScorpionS ট্রেলার আগামীকাল মুক্তি পাচ্ছে।”

যে ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমান, ইরফান খান এবং গোলশিতে ফারাহানি। এটি প্রযোজনা করেছেন জিশান আহমেদ। তিনি বলেছেন, “এটি আমার সম্মানের বিষয় যে এই ছবিতে সহ-প্রযোজক এবং উপস্থাপক হিসেবে আমার নাম যুক্ত হয়েছে। আমরা আনন্দিত যে, ইরফান খানের শেষ অনস্ক্রিন উপস্থিতি সারা দেশে মুক্তি পেতে চলেছে এবং ভক্তরা তাঁকে শেষবারের মতো বড় পর্দায় দেখতে পাবে৷ বিশ্বাস করুন, ছবিতে ইরফানের চরিত্রের অভিনয় আপনাকে আবারও মন্ত্রমুগ্ধ করে রাখবে।” গল্পের প্লটটি পুরোটাই একজন উপজাতীয় মহিলা নুরানকে নিয়ে সংগঠিত। যিনি রাজস্থান মরুভূমির একজন উট ব্যবসায়ী আদমের গান শুনে প্রেমে পড়ে যায়। এরপর গল্প কি ভাবে এগোবে সেটাই গল্পের মূল উপজীব্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00