Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব! বলিউড তারকাদের শ্রদ্ধার্ঘ্য

তাঁর শেষকৃত্য কবে সম্পন্ন হবে এখনও জানা যায়নি। তবে তাঁর মৃতদেহ রানীর বাকিংহাম প্যালেসে আনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা যুগের অবসান! গতকাল গভীর রাতেই প্রয়াত হয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হয়ে গেল। রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে অর্থাৎ নিজস্ব রাজভবনেই শান্তিপূর্ণভাবে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে রানীর পাশে ছিলেন তাঁর চারটি সন্তান এবং নাতি-নাতনি। দিন কয়েক ধরেই তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল তিনি নিজেই তাঁর চার সন্তানদের আহ্বান জানিয়েছিলেন নিজের কাছে থাকার জন্যে। তাঁর প্রয়াণে সারা বিশ্বে শোকের ঢেউ উঠেছে। আমজনতা থেকে শুরু করে দেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব রাজ পরিবারকে সমবেদনা জানিয়েছেন। একাধারে ৭০ বছর ধরে তিনি রাজত্ব করেছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের হাত ধরেই আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল। জানা গিয়েছে, রানীর মৃত্যুর পর তাঁর ছেলে প্রিন্স চার্লসই পরবর্তী রাজা হিসেবে সিংহাসন আরোহন করতে পারেন। তাঁর শেষকৃত্য কবে সম্পন্ন হবে এখনও জানা যায়নি। তবে তাঁর মৃতদেহ রানীর বাকিংহাম প্যালেসে আনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

রানী এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা

রাজপরিবারের প্রতি সমবেদনা এবং রাণীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের প্রয়াত রানীর একগুচ্ছ ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তিনি লিখেছেন, “৭০ বছর ধরে রানী ছিলেন তিনি। করুণা, সমবেদনা, মর্যাদা, শক্তি এবং দয়ার প্রতিনিধিত্বও করেছিলেন। একজন ব্যক্তি হিসাবে, QueenElizabeth ছিলেন এখন অনুপ্রেরণাদায়ক মহিলা! তাঁর আত্মা শান্তি কামনা করি।”

অভিনেত্রী সুস্মিতা সেন ইনস্টাগ্রামে রানী এলিজাবেথের একটি আনন্দময় ছবি শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য! তিনি একাধিক রঙ পছন্দ করতেন। কুইনের খুব মূর্ত প্রতীক! শান্তিতে থাকুন রানী এলিজাবেথ।”

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

গায়ক-অভিনেত্রী সোফি চৌধুরী, যিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ এবং বেড়ে উঠেছেন। তিনি রানীর মৃত্যুকে ব্যপক ক্ষতি হিসাবে ব্যক্ত করেছেন। তিনি রানীর একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে লিখেছেন, “অবিশ্বাস্যভাবে দুঃখের দিন…ইংল্যান্ডে বেড়ে ওঠা, আমার জন্য, তিনি ছিলেন রাজতন্ত্র। তিনি কখনই রাণী হতে চাননি কিন্তু তাঁর মতো আর কেউ হতে পারে না। একজন সত্যিকারের অবিশ্বাস্য মহিলা যিনি ৭০ বছর ধরে রাজত্ব করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

 

View this post on Instagram

 

A post shared by SOPHIE (@sophiechoudry)

অভিনেতা করিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রানির একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে আবেগ প্রকাশ করেছেন।

অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে প্রয়াত ব্রিটেনের রানীর ছবি শেয়ার করে লিখেছেন, “রেস্ট ইন গ্রেস”।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00