Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নায়কের প্রস্থেটিক মেকআপ নিয়ে হৈচৈ, ৮০ বছরের বৃদ্ধ সাজতে কত খরচ করলেন শাকিব?

আদৌ শাকিব খান করবেন কিনা, তাও চিন্তার বিষয়! কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধ অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই আগ্রহ দেখান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিনেমা বা সিরিয়ালের প্রয়োজনে তারকাদের লুকে নানারকম বদল আনার বিষয়টি যুগ যুগ ধরেই ট্রেন্ডিংয়ে চলে আসছে। কখনও বয়সে বেড়ে যাওয়া আবার কখনও বয়সে ছোট হয়ে যাওয়া আবার কখনও চুল কেটে একেবারে ন্যাড়া হয়ে যাওয়া, এরকম একাধিক বৈশিষ্ট্যপূর্ণ মেকআপ চরিত্রের খাতিরে তারকাদের করতে হয়। তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন বৃদ্ধার লুক। যিনি কিনা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সাদা পায়জামা, গাল ভর্তি দাঁড়ি, চোখ-মুখ কুঁচকানো, মাথায় কাচা পাকা চুল, একেবারে ৮০ বছরের বৃদ্ধার বেশে ধরা দিলেন শাকিব খান। তাঁর এই লুকটি প্রকাশ্যে আসা মাত্রই একেবারে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নায়কের লুক নিয়ে ধন্য ধন্য করছে ভক্তরা। মলিন মুখে শঙ্কার ছাপ। যদি আপনাদের তাঁর নামটা না বলতাম, কিছুতেই চিনতে পারতেন না। প্রথম দেখাতেই ঠিক চেনা দায়। অনেক কষ্ট করে দেখলে বুঝতে পারবেন যে এটি, শাকিব খান। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রায় দুই যুগ ধরে রাজত্ব করে বেড়াচ্ছেন অভিনেতা। কখনও এমন লুকে দেখা যায়নি তাঁকে। প্রথমবার তাঁকে এভাবে দেখে চমকে যেতে বাধ্য সবাই।

আসলে তাঁর আসন্ন ছবি ‘প্রিয়তমা’ সিনেমার এই লুক গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে হৈচৈ পড়ে গিয়েছে। ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক শাকিবের ভক্তরা মুগ্ধ। কিন্তু তাঁর এই লুকটি তৈরি করতে ঠিক কত সময় লেগেছিল মেকআপ আর্টিস্ট দের? ছবিতে মাত্র ছয়–সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান এই লুকে হাজির হবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে প্রথমে নানারকম ভাবনা ছিল নির্মাতাদের। আদৌ শাকিব খান করবেন কিনা, তাও চিন্তার বিষয়! কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধ অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই আগ্রহ দেখান। শেষমেশ অচিরেই এই সিনেমার মধ্যমণি হয়ে ওঠে এই দৃশ্য। জানা গিয়েছে, ছবিতে তাঁর সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয়।

তারপর প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ বড় একটি মেকআপ টিমকে ১৫ দিনের মতো ভাড়া করতে হয়। প্রথমে নেওয়া হয় শাকিবের মুখমণ্ডলের মাপ। সেটির একটি আবরণ তৈরি করে চুল–দাড়ি বসানো হয়। পরে চরিত্রের সঙ্গের মানানসই কি না, যাচাই করার জন্য লুক পরীক্ষা করা হয়। শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগত। এই মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। শাকিব খানকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এই মেকআপটির জন্যে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00