Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশিত হল অনিল-হর্ষ অভিনীত ‘থর’ এর ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল বাস্তব জীবনের বাপ-ছেলে জুটি অভিনীত সিনেমা, ‘থর’এর ট্রেলার। বহু প্রতীক্ষীত এই ছবিতে অভিনয় করছেন, বলিউডের জনপ্রিয় অভিনেতা অনীল কাপুর এবং তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুর। আগামী ৬ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবিটি৷ আজই, নেটফ্লিক্স ইন্ডিয়া, তাঁদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন এই ছবির ট্রেলার।

বিশেষত, অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। মরুভূমিতে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্তকারী পুলিশের ভূমিকায় থাকবেন অনিল কাপুর। হর্ষবর্ধন, রহস্যময় এন্টিক ডিলারের চরিত্রে অভিনয় করছেন। যদিও কয়েক মাস আগেই সিনেমাটির ঘোষণা করে দিয়েছিলেন এই ছবির নির্মাতারা। আজ এই ছবিটির ট্রেলার রিলিজ হল।

এই ছবির ট্রেলার দেখেই, ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনুরাগীদের বক্তব্য, তাঁদের প্রত্যাশা মতই ছবিটি তৈরি হয়েছে। এমনকি বাপ-ছেলের এই জুটি নিয়ে তাঁদের ভক্তরাও ভীষণ আশাবাদী। তাঁদের ধারণা, এই ছবিও সফলতার এক্কেবারে শিখর ছুঁয়ে ফেলবে। ছেলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অনিল কাপুরের বক্তব্য, তিনি সবসময়েই নতুন প্রতিভাদের কাজ করতে পছন্দ করেন।

ইতিমধ্যে, অভিনেতা অনিল কাপুরও টুইটারে, এই ছবির ট্রেলারটি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘মরুভূমির হৃদয়ে, সম্পূর্ন ভিন্ন কাহিনীর থ্রিলার দেখার অপেক্ষায় থাকুন।’ যদিও নেটিজেনদের একাংশ এই ছবিটি, বলিউডের ‘শোলে’ ছবির সঙ্গে তুলনা করেছেন। থর পরিচালনা করেছেন রাজ সিং চৌধুরী, প্রযোজনা করেছেন অনিল কাপুর এবং হর্ষবর্ধন কাপুর নিজে। ছবির সংলাপ লিখেছেন, অনুরাগ কাশ্যপ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00