Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরু হল ‘আলিবাবা’-র নতুন অধ্যায়ের, শীজানের জায়গায় এলেন অভিষেক নিগম

অবস্থান নিয়ে আমাদের অনেক আপস করতে হয়েছে। আমাদের স্বাচ্ছন্দ্য এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করতে প্রোডাকশন হাউস সমস্ত ব্যবস্থা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু দেখতে দেখতে একমাস হতে চলল। জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা: দাস্তান-ই-কুবুল’-এর সেটের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২০। এতটুকু বয়সেই জীবনের কাছে হার মেনে গেলেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে মুল অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় ওঠেন তাঁর সহ-অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজান খান। অভিনেত্রীর মায়ের কথায়, শীজানই তুনিশাকে আত্মহত্যার প্ররোচনা করেছেন। তবে তুনিশা মৃত্যুর আসল কারণ জানতে এখনও তৎপর পুলিশ। এই মুহূর্তে শীজান জেল হেফাজতে রয়েছেন। তবে আলিবাবার মুখ্য দুই চরিত্রই এখন আর নেই, তাহলে ধারাবাহিক চলবে কি করে। কয়েকদিন জানা গিয়েছিল, ধারাবাহিকের কাজ এখন স্থগিত রয়েছে।

মুখ্য চরিত্রে অভিনয় করার জন্যে লোক খোঁজা চলছে। এই ধারাবাহিকের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন, সায়ন্তনী ঘোষ। সম্প্রতি তিনিই জানালেন, দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে শোটির শ্যুটিং শুরু হয়েছে। তাঁর কথায়, শ্যুটিং শুরু হওয়ার আগে সেটে পূজাও অনুষ্ঠিত হয়েছিল। তুনিশার মৃত্যুতে ১৫ দিন আগেই শীজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। মূল সেটে শুটিং শুরু করার পরে সায়ন্তনী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “অবস্থান নিয়ে আমাদের অনেক আপস করতে হয়েছে। আমাদের স্বাচ্ছন্দ্য এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করতে প্রোডাকশন হাউস সমস্ত ব্যবস্থা করেছে। নতুন করে সেটটির রঙ করা হয়েছে, নতুন আলো যুক্ত করা হয়েছে এবং নতুন পেইন্টিং-ও করা হয়েছে। গতকাল সেটে পুজো করে শ্যুটিং শুরু হয়েছে।”  

অন্যদিকে আলিবাবার চ্যাপ্টার-2 শুরু হচ্ছে। শীজান খানের পরিবর্তে ধারাবাহিকের প্রধান চরিত্রে এসেছেন অভিষেক নিগম। তিনিই আলি বাবার ভূমিকায় অভিনয় করবেন। অভিনেতা নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিবাবার নতুন ভিডিও শেয়ার করে লিখেছেন: “শুধু আপনার ভালবাসা দরকার। আমি আলিবাবা: এক আন্দাজ আন্দেখা অধ্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছি।” তিনি আরও বলেন, “একজন শিল্পী হিসেবে আমার প্রথম দায়িত্ব সবসময়ই হবে দর্শকদের প্রতি, তারপর যারা পর্দার পেছনে রক্ত-ঘাম দিয়েছেন।”

এদিকে, শীজানকে শুক্রবার মহারাষ্ট্রের পালঘর আদালত তাঁর জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন। তুনিশা মৃত্যুর একদিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর গ্রেফতার হন শীজান। তাঁর পক্ষে আইনজীবী শৈলেন্দ্র মিশ্র এবং শরদ রাই জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাবেন তাঁরা৷ তুনিশার পরিবারের অ্যাডভোকেট তরুণ শর্মা, তাঁর জামিনের বিরোধিতা করেন এবং শীজানের মায়ের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শীজানের জামিনের আবেদন নাকচ করে দেন। শীজানের প্রসিকিউটরা জানান, “আমার বিবেচনায় তুনিশার ব্রেকআপ স্বীকৃত অবস্থান। কারণ ব্রেকআপের পরের দিন প্যানিক অ্যাটাক হয় তাঁর। ঘটনার দিন (২৪ ডিসেম্বর) সিসিটিভি ফুটেজে শীজানের সঙ্গেই শেষবার দেখা যায় তুনিশাকে।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00