Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাক্ষাৎকারের কয়েক মিনিট পরেই রহস্যজনক মৃত্যু ‘মার্শালআর্ট’ প্রশিক্ষক গিরিধরনের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত তামিলনাড়ুর কলরী পায়ট্টু প্রশিক্ষক (Martial art expert) গিরিধরন (Giridharan)। জানা গিয়েছে, মাত্র ২৯ বছর বয়সী প্রশিক্ষক একটি ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারের কিছুক্ষনের পরেই মারা গিয়েছেন। সেদিনের সেই সাক্ষাৎকারে তিনি মার্শাল আর্ট সম্পর্কিত নানারকম জটিলতার সম্পাদন এবং ব্যাখ্যা করেছিলেন।

রবিবার একটি ইউটিউব চ্যানেলে ‘মার্শাল আর্ট’-এর প্রশিক্ষণ দেওয়ার কয়েক মিনিট পরেই মাটিতে লুটিয়ে পড়েন গিরিধরন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা আর হয়নি। এরপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক সবাই। জানা গিয়েছে, রবিবার তিনি ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও রেকর্ডিং করে, একজন ক্রুকে মার্শাল আর্ট দক্ষতা প্রদর্শন করেছিলেন। তার ঠিক কয়েক মিনিট পরেই এরকম ঘটনায় তাজ্জব বনে গিয়েছে সবাই।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পুলিশকে ঘটনার বিশদ বিবরণ দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের পরেই গিরিধরনের দেহ তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। পুলিশ এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্যে অপেক্ষা করছেন। তবে জানা গিয়েছে, গিরিধরন বিশ্রাম ছাড়াই ইউটিউব সাক্ষাৎকারের জন্য কঠোর অনুশীলন করছিলেন। তবে চ্যানেলের সহযোগী দাবি করেছেন যে, তাঁর এই সাক্ষাৎকারটি মাত্র পাঁচ মিনিটের জন্য চলেছিল। কারণ তিনি বারবার অস্বস্তির অভিযোগ করছিলেন এবং তার শিল্প প্রদর্শনের পর বাকি শ্যুটিং স্থগিত করতে বলেছিলেন।তিনি গত ছয় বছর ধরে চেন্নাইয়ের ভালসারভাক্কামে কালারিল ক্ষত্রিয় নামে একটি মার্শাল আর্ট স্কুলের মালিক ও পরিচালনা করছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00