Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি মুক্তি পাবে বাংলা নববর্ষেই

বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি ছবি 'অভিযান'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি ছবি ‘অভিযান’। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত এই ছবিই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি। মঞ্চ থেকে পর্দা সর্বত্রই তাঁর বিচরণ দর্শককে আজও ভাবতে বাধ্য করায় আর সেই স্মৃতিকেই আরও খানিক উস্কে দিয়েছে বারবার এই ছবির নানা ঝলক। সৌজন্যে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর হাতযশেই অন্যভাবে ‘ফেলুদা’কে আবিষ্কার করবেন দর্শক আরও একবার।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, মহানায়ক উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্র কন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, সত্যজিৎ রায়ের চরিত্রে পর্দায় দেখা যাবে পরিচালক কিউকে। প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে। এছাড়াও এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, ত্রিধা চৌধুরী, পদ্মনাভ দাশগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী, বিশ্বনাথ বসু, জয়রাজ ভট্টাচার্য, অনিন্দিতা বসু প্রমুখকে। 

শিল্পী থাকুক বা না থাকুক তাঁর সৃষ্টি অমর। আর সেভাবেই থেকে যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি ‘ অভিযান’। করোনার প্রথম ঢেউয়ের তান্ডব তখনও চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার পর ছবি শেষ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অতিমারি পরিস্থিতিও তাঁকে তাঁর পেশাদারিত্ব থেকে সরাতে পারেনি ‘অপরাজিত’কে। কিন্তু শেষরক্ষা হল না। করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ অক্টোবর শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীকালে করোনামুক্ত হলেও আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ১৫ নভেম্বর নক্ষত্রপতন হয় বাংলা ছবির জগতে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00