Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ, শোকপ্রকাশ বলিউড সেলিব্রিটিদের

মনোজ বাজপেয়ী পোস্ট বলেছেন, “আজ কেদারনাথে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনার কথা শুনে আমি অত্যন্ত হতাশ।" সানি দেওল বলেছেন, “কেদারনাথে হেলিকপ্টার ট্র্যাজেডির খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে উত্তরাখণ্ড। মঙ্গলবার সকালে ১১ টা ৪৫ মিনিট নাগাদ কেদারনাথ ধামের কাছে উত্তরাখণ্ডে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। চুপ করে নেই বলিউড সেলিব্রিটিরাও, এই ভয়াবহ দুর্ঘটনায় সরব সেলিব্রিটিরাও। টুইটারে গিয়ে শোকপ্রকাশ করেছেন একাধিক সেলিব্রিটিরা। যদিও এই ঘটনার তদন্ত চলছে। সেলিব্রিটিরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন৷ অভিনেতা সঞ্জয় দত্ত টুইট করে জানিয়েছেন, “আজ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো লোকদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা৷” মনোজ বাজপেয়ী পোস্ট বলেছেন, “আজ কেদারনাথে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনার কথা শুনে আমি অত্যন্ত হতাশ।” সানি দেওল বলেছেন, “কেদারনাথে হেলিকপ্টার ট্র্যাজেডির খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।” অভিনেতা রণদীপ হুডা জানিয়েছেন, “কেদারনাথে তীর্থযাত্রীদের মন্দিরে নিয়ে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত। ভুক্তভোগী পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, “আজকে কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্যে আমার সমবেদনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে উত্তরাখণ্ডে ভালই ভিড় জমছে। হাজার হাজার পর্যটকরা ঘুরতে যাচ্ছেন। কারণ এই সময় কেদারনাথ মন্দিরে বাবা ভোলানাথের দর্শন মেলে। কারণ এই মন্দিরের দরজা বছরের বেশিরভাগ সময়েই বন্ধ থাকে। সূত্রের খবর, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারটির মধ্যে ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট ছিল। পাহাড় ট্র্যাকিংয়ে অনেকেই যেতে পারেন না তাই হেলিকপ্টারের সাহায্য নিতে হয়। দুর্ঘটনা ঘটেছে কেদারনাথ থেকে ফেরার পথে উড্ডয়নের পর গরুড় চট্টির দেব দর্শনীতে। পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির ক্র্যাশের পেছনের কারণ দুর্বল দৃশ্যমানতা। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স) এবং স্থানীয় পুলিশ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। এসডিআরএফ কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র সমস্ত যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরো জানা গিয়েছে যে, দুর্ঘটনার ফলে আগুনও লেগেছিল সেই জায়গায়।

এই বিষয়ে শোক প্রকাশ করে উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামী বলেছেন, “কেদারনাথের কাছে গরুড় চট্টিতে দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় কিছু লোকের হতাহতের বিষয়ে অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজে এসডিআরএফ ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই মর্মান্তিক ঘটনার একটি বিশদ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় একটি টুইট বার্তায় লিখেছেন, “উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃখজনক সময়ে, আমার চিন্তা শোকাহত পরিবারের সঙ্গে।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00