Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চরিত্রের খাতিরে ১০ কেজি ওজন কমিয়ে লিভার সিরোসিস রোগে আক্রান্ত অভিনেতা

এই সিনেমায় চুক্তিবদ্ধ করার সময় তাঁর শারীরিক অবস্থা ঠিকঠাক ছিল। কিন্তু এই ছবিতে তাঁর চরিত্রের খাতিরে তাঁকে ১০ কিলো ওজন কমাতে হয়েছিল মাত্র ২৭ দিনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের জীবনও অভিনয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠিত। কেরিয়ার হিসেবে অভিনয়কে বেছে নেওয়ার আগে অনেক কিছুই ত্যাগ করতে হবেই। সোজা কথা, মানুষকে এন্টারটেইন করতে হবে নিজেকে নকল বানিয়ে অর্থাৎ অভিনয় করে। তাই অভিনয়ের স্বার্থে এবং নিজের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। প্রয়োজনে মাথার চুল কেটে নেড়া হতে হয় আবার চরিত্রের প্রয়োজনে নিজের শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতেও সময় লাগে না। আর মেদ ঝরানো এখন যেন সবার কাছেই সহজ প্রক্রিয়া হয়ে গিয়েছে। নিজের শরীর ফিট রাখার জন্যে এতটাই ডেসপারেট হয়ে যায় এক এক জন যে ১ মাস বা কয়েক সপ্তাহে ১০-১২ কেজি ওজন কমিয়ে দেওয়া যেন কোনো ব্যপারই নয়। কিন্তু কোনো কোনো সময় অতিরিক্ত ওজন ঝরানো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তারকারাও এর ব্যতিক্রম নয়। অভিনেতা সত্যজিৎ ডুবে (SATYAJEET DUBEY), যিনি স্ট্রিমিং সিরিজ ‘মুম্বাই ডায়েরিজ: 26/11’ এবং ‘বেস্টসেলার’-এ তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

বর্তমানে তিনি মারাত্মক অসুস্থ। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘অ্যায়ে জিন্দেগি’। যেখানে তিনি রেবতীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এই ছবির জন্যই তিনি আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন। অভিনেতার কথায়, এই সিনেমায় চুক্তিবদ্ধ করার সময় তাঁর শারীরিক অবস্থা ঠিকঠাক ছিল। কিন্তু এই ছবিতে তাঁর চরিত্রের খাতিরে তাঁকে ১০ কিলো ওজন কমাতে হয়েছিল মাত্র ২৭ দিনে। তিনি একটি কঠোর ডায়েটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দিনে প্রায় ১০ কিলোমিটার দৌড়ানোর পাশাপাশি শুধু টমেটো এবং শসা খেয়ে মাত্র ২৭ দিনেই ১০ কেজি ওজন কমাতে হয়েছিল। যার ফলে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছেন।

সত্যজিৎ দুবে তাঁর ভাল দিনগুলির কথা স্মরণ করে গণমাধ্যমে স্পটবয়কে সত্যজিৎ আরো জানিয়েছেন, “আমার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল এবং আমার ওজন বাড়ানোর জন্য আমার কাছে মাত্র তিন দিন ছিল। এরই মাঝে আবার চরিত্রের প্রয়োজনে কিছুটা স্বাস্থ্যবান হওয়ার প্রয়োজন হয়। হাতে সময় ছিল মাত্র তিন দিন। পিৎজা আর হেলদি খাবার খেয়ে কিছুটা ওজন বাড়িয়েছিলাম। সেই সময় একটা বিষয় মাথায় ছিল চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়।’‘অ্যায় জিন্দেগি’ মুক্তি পেয়েছে গত ১৪ অক্টোবর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00