Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তির খবর, আগের থেকে অনেকটা সুস্থ তরুণ মজুমদার

একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন নবতিপর পরিচালক তরুণ মজুমদার। মঙ্গলবার এমআরআই করার পর বুধবার সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার থেকেই একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন নবতিপর পরিচালক তরুণ মজুমদার। মঙ্গলবার এমআরআই করার পর বুধবার সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার এমআরআই রিপোর্টে পরিচালকের কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

গত দু’দিন ধরে রাইলস টিউব খুলে নেওয়া হয়েছে তাঁর। তবে তরল খাবারই খাচ্ছেন এখনো তিনি। লিখে লিখে কথা বলার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। অনেকটা কেটেছে তন্দ্রাচ্ছন্নভাব। এখুনি ছুটি না দিলেও কয়েকদিন পর তাঁকে উডবার্ন ওয়ার্ডে রাখার কথা ভেবেছেন চিকিৎসকেরা। তবে ফুসফুসের সংক্রমণ নিয়ে খানিক চিন্তা থেকেই যাচ্ছে। পুরোপুরি কমেনি সেই সংক্রমণ। ফলে ফের পরীক্ষা করা হতে পারে তাঁর। 

বিগত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার। তাঁর এই অসুস্থতার খবরে বেশ উদ্বেগে দিন কেটেছে তাঁর পরিবারসহ তাঁর গুণমুগ্ধদের। তবে কিছুটা স্বস্তি মিলেছে শেষমেশ তাঁর শারীরিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে। এখনই তাঁকে ছুটি দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকেরা। জেনারেল বেডে দেওয়া হতে পারে আরও কিছুটা শারীরিক উন্নতির পর। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00