Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজকীয় পোশাকে নয়, রেজিস্ট্রি ম্যারেজে মায়ের শাড়ি-গয়নাতেই সেজে উঠলেন স্বরা ভাস্কর

স্বরার মন্টেজ ভিডিওতে দেখা যায়, স্বরা তাঁর বাবা-মায়ের উপস্থিতিতেই রেজিস্ট্রি ম্যারেজ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই! বৃহস্পতিবার বিকেলে আচমকাই সামাজিক মাধ্যমে বিয়ের খবর ঘোষণা করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুব সভাপতি ফাহাদ আহমদ। বিশেষ বিবাহ আইনের অধীনে গত ৬ জানুয়ারি কোর্ট ম্যারেজ করেন স্বরা-ফাহাদ। প্রায় ১ মাস বিষয়টিকে গোপনে রাখতে সক্ষম হন অভিনেত্রী। সে যাই হোক, স্বরার বিয়ের খবর ঘোষণা মাত্রই উত্তাল নেটপাড়া। আমজনতা থেকে সেলিব্রিটি সবারই শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। রাজনৈতিক মিছিলে প্রথম আলাপ স্বরা এবং যুবনেতার। গতবছর থেকেই স্বরার ডেটিং নিয়ে একাধিক গুঞ্জন উঠছিল। কিন্তু কোনও সময়েই প্রতিক্রিয়া করেননি বলিউড অভিনেত্রী। তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নানা বিষয়ে প্রায়শই প্রতিবাদি মেজাজে ধরা দেন ‘ভিরে ডে ওয়েডিং’ নায়িকা। তবে স্বরার আচমকাই বিয়ের খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি এখন।

গতকাল স্বরার কোর্ট ম্যারেজে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনম কাপুর। ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটে নাগাদ টুইটারে গিয়ে রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা করেন স্বরা। অভিনেত্রী তাঁদের প্রেমের গল্পের বিবরণ দেওয়ার সময় একটি মন্টেজ ভিডিও ভাগ করেছেন। ১৬ ফেব্রুয়ারি বিয়ের ঘোষণা করার পরদিনই অর্থাৎ আজ অভিনেত্রী নিজের টুইটারে একাধিক বিয়ের আরও কয়েকটি নতুন ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁরা একে অপরকে জড়িয়ে আছেন। একটি ছবিতে তাঁকে পুরো পরিবারের সঙ্গে পোজ দিতে দেখা যায়।

শেষ ছবিতে, ফাহাদের সঙ্গে রাস্তায় নাচতে দেখা গিয়েছে। অন্যান্য তারকাদের মতো এলাহি সাজে নয়, বরং চক্র, মাঙ্গটিকা-সহ ন্যূনতম গহনায় একটি লাল শাড়িতে স্বরাকে দারুণ দেখাচ্ছে। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “পরিবার এবং পরিবারের মতো বন্ধুদের ভালোবাসায় সমর্থন পেয়ে আমি খুশি! বিয়ের দিন আমি আমার মায়ের শাড়ি এবং তাঁর গয়না পরেছিলাম। আমরা ৬ জানুয়ারী বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধন করেছি। এখন প্রস্তুতি নিচ্ছি শেহনাই-ওয়ালা শাদির জন্য।” ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুব শাখার মহারাষ্ট্র ইউনিটের সভাপতি। স্বরার মন্টেজ ভিডিওতে দেখা যায়, স্বরা তাঁর বাবা-মায়ের উপস্থিতিতেই রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এই দম্পতি মুম্বইয়ে একটি অন্তরঙ্গ এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছিলেন। যাতে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বরার টিম জানিয়েছে, তাঁদের বিয়ে হবে দিল্লিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00