Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৮ জুন বাঙালী পরিচালকের নাতনিকে বিয়ে করতে চলেছেন সানি দেওল-পুত্র

শোনা যাচ্ছে, অন্যান্যদের মতো অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠান তিনদিন ধরে চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খবর পাকা। বাঙালী পরিচালকের প্রপৌত্রী দৃশা আচার্যের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন সানি দেওল পুত্র করণ দেওল। গত বছরেই ধর্মেন্দ্র পরিবার থেকে করণের বিয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কার সঙ্গে বিয়ে হবে করণের সেই বিষয়ে ধোঁয়াশাতেই ছিলেন ভক্তরা। তবে অনুরাগীদের তো দুয়ে দুয়ে চার করতে বাকি ছিল না। ইতিমধ্যেই করণের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। এমনকী ছেলের বিয়ের জন্যে নিজের বহু প্রতীক্ষিত সিনেমা ‘গাদর ২-এরও প্রচার পিছিয়ে দিয়েছেন সানি দেওল (SUNNY DEOL)। জানা গিয়েছে, ধর্মেন্দ্র (DHARMENDRA) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর (PRAKASH KAUR) অর্থাৎ ঠাকুমা-দাদুর বিবাহবার্ষিকীতে বাগদান সেরেছিলেন করণ-দৃশা। শোনা যাচ্ছে, অন্যান্যদের মতো অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠান তিনদিন ধরে চলবে।

ETimes-এর একটি প্রতিবেদন অনুসারে, করণ দেওল (KARAN DEOL) এবং দৃশা আচার্যের (DRISHA ACHARYA) বিবাহ উৎসব হতে চলেছে আগামী ১৬, ১৭ এবং ১৮ জুন৷ ১৮ জুন মুম্বইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল হোটেল তাজ (HOTEL TAJ) ল্যান্ডস এন্ডে বসবে করণের বিয়ের আসর। ইতিমধ্যেই বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলিউড এবং দক্ষিণের একাধিক তারকা পরিবারে। সবাই রিসেপশনে আমন্ত্রিত থাকবেন। একটি সূত্র ইটাইমসকে জানিয়েছে, “দেওলস পরিবারের বিয়েতে বলিউডের অনেকেই থাকবেন।”

দৃশা আচার্য কে?

দৃশা আচার্য প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের (VIMAL ROY) প্রপৌত্রী। দৃশার পরিবারের সঙ্গে ধর্মেন্দ্র পরিবারের দীর্ঘদিনের আলাপ। ধর্মেন্দ্র বিমল রায়ের শেষ ফিচার ফিল্ম ‘বন্দিনী’তে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। এদিকে দৃশার সঙ্গে অভিনয়ের কোনও সংযোগ নেই। দৃশা মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। দৃশা এবং তাঁর পরিবার ১৯৯৮ সালে দুবাইতে চলে যান। দৃশা জুমেইরাহ স্কুল থেকে স্নাতক এবং পরে নিউইয়র্ক কলেজ থেকে স্নাতকোত্তর করেন। দৃশা প্রযুক্তি জগতের একজন উদীয়মান তারকা, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং-এ তাঁর দক্ষতার জন্য পরিচিত৷

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00