Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে সঞ্জয় কাপুরের শেষকৃত্য, স্বামীর শোকে পাথর প্রিয়া সচদেব, ভাইরাল সেই দৃশ্য

সঞ্জয়ের অকাল মৃত্যুর পর গতকাল প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব। তাঁর পরনে ছিল সাদি সালোয়ার কামিজ এবং চোখে রোদ চশমা ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে বন্ধুদের সঙ্গে পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর। ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর ডিভোর্স চূড়ান্ত হয়। সঞ্জয় কাপুরের সঙ্গে অভিনেত্রীর দুটি সন্তান রয়েছে। তাঁদের দুজনকে অভিনেত্রী নিজেই বড় করছেন। পাশাপাশি খোরপোশ বাবদ সঞ্জয় কাপুরের কয়েক কোটি টাকার সম্পত্তির অর্ধেকাংশ পেয়েছে করিশ্মার সন্তানরা। জানা যায়, পারিবারিক সহিংসতার কারণে সঞ্জয়কে ডিভোর্স করেছিলেন করিশ্মা। গত ১২ জুন লন্ডনে বন্ধুদের সঙ্গে পোলো খেলতে খেলতে একটি মৌমাছি খেয়ে ফেলেছিলেন সঞ্জয় কাপুর। এবং মৌমাছি তাঁর গলায় আটকে যায়। তখনই অস্বস্তিল কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি তাঁকে। অথচ একই দিনে দুপুরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানিয়েছিলেন সঞ্জয় কাপুর।

যাই হোক, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁকে লন্ডন থেকে দিল্লিতে আনার জন্যে অনেক বাধাবিপত্তি পেরোতে হয় তাঁর পরিবার কে। অবশেষে গতকাল সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যেখানে তাঁর পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন করিশ্মা কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান ও করিশ্মার দুই ছেলে-মেয়ে। সাদা পোশাকে সন্তানদের নিয়ে তিনি দিল্লি চলে গিয়েছিলেন সকালেই। সেখানে করিশ্মার একাধিক মূহুর্ত ভাইরাল হয়। করিশ্মার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ফ্যাশন ডিজাইনার প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। সেই ঘরেও তাঁর একটি সন্তান রয়েছে। সঞ্জয়ের অকাল মৃত্যুর পর গতকাল প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব। তাঁর পরনে ছিল সাদি সালোয়ার কামিজ এবং চোখে রোদ চশমা ছিল। সঞ্জয় কাপুরের শেষকৃত্যে তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছিল। অনুষ্ঠানের বেশ কয়েকটি হৃদয় বিদারক ছবি এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একটি ছবিতে প্রিয়াকে অশ্রুসিক্ত এবং দৃশ্যত কাঁপতে দেখা যাচ্ছিল। তাঁকে তাঁর স্বামীর শেষকৃত্যে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। শোক চেপে রাখার চেষ্টা করছিলেন তিনি।

প্রিয়া একজন প্রাক্তন মডেল এবং অভিনেত্রী। তাকে যশ রাজ ফিল্মসের ‘নীল এন নিক্কি’ তে দেখা গিয়েছিল। যেখানে তিনি উদয় চোপড়ার বিপরীতে সংক্ষিপ্তভাবে উপস্থিত হয়েছিলেন। তিনি কারিন কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন। সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন সঞ্জয় কাপুর, মোটরগাড়ির যন্ত্রাংশ খাতে তিনি একটি উত্তরাধিকার রেখে গেছেন। সঞ্জয়ের স্মরণে ২২ জুন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত দিল্লির তাজ প্যালেস হোটেলে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনলাইনে প্রকাশিত এই সভার নোটে তার মা রানি সুরিন্দর কাপুর, স্ত্রী প্রিয়া, তাদের সন্তান সাফিরা এবং আজারিয়াস এবং করিশ্মার সন্তান – সামাইরা এবং কিয়ান স্বাক্ষর করেছেন। করিশ্মা এবং সঞ্জয় ২০০৩ সালে বিয়ে করেছিলেন এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। অভিনেত্রী সঞ্জয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতন এবং মানসিক আঘাতের অভিযোগ এনেছিলেন, অন্যদিকে ব্যবসায়ী দাবি করেছিলেন যে তিনি আর্থিক কারণে তাঁকে বিয়ে করেছিলেন। এই চুক্তির ফলে করিশ্মাকে সন্তানদের পূর্ণ হেফাজত, মুম্বইতে একটি বাড়ি এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর সঞ্জয় ২০১৭ সালে মডেল এবং উদ্যোক্তা প্রিয়া সচদেবকে বিয়ে করেন এবং ২০১৮ সালে এই দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00