Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আতশবাজির ঝড় ভক্তদের, মুম্বইয়ে ‘ডাঙ্কি’ ফিভারে পদপিষ্ট হওয়ার অবস্থা

এদিন ভক্তরা ফিল্মের প্রথম দিনের শোতে পার্টি পপার এবং কনফেটি বোমা নিয়ে রীতিমতো সিনেমা হলকে দখল করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেল শাহরুখের বছরের শেষ ছবি ‘ডানকি’। পাঠান ও জওয়ানের মতো একেবারে ঝড়ের বেগেই মুক্তি পেল ‘ডানকি’। যদিও ছবির অগ্রিম বুকিং পাঠান বা জওয়ানের কোনটারই রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু তবুও ছবির প্রচার দুর্দান্তভাবে করেছেন রাজকুমার হিরানিরা। ছবিটি ৩ ইডিয়টস পরিচালকের সঙ্গে শাহরুখের প্রথম সহযোগিতা। ছবিতে আরও অভিনয় করছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, দিয়া মির্জা প্রমুখ।

যাই হোক, শাহরুখ খানের ‘ডানকি’ আজ ২১ ডিসেম্বর অনেক ধুমধাম করে মুক্তি পেয়েছে। ভক্তরা বড় পর্দায় কিং খানের ছবি দেখতে ভোর থেকেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন। ব্যপক উত্তেজনা নিয়েই তাঁরা সিনেমাটি উপভোগ করেছেন। ইতিমধ্যেই সিনেমা হল জুড়ে সেই উদযাপনের ভিডিও এবং ছবিও ভাইরাল হয়েছে। আতশবাজি থেকে শুরু করে ভক্তদের ঢোলের তালে নাচ এবং আরও অনেক কিছুতে ভক্তদের উৎসাহ ছিল অপ্রতিরোধ্য। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর ব্যাপক সাফল্যের পর, শাহরুখ খানের ভক্তরা স্বাভাবিকভাবেই ‘ডানকি’র জন্যে এতদিন অপেক্ষা করেছিলেন সকলে।

এদিন ভোর থেকেই মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সিতে শুরু হয়েছে সিনেমার প্রথম শো। আর সেখানে ছবি উদযাপনের ভিডিওগুলি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে ব্যপকভাবে কব্জা করেছে। এদিন ভক্তরা ফিল্মের প্রথম দিনের শোতে পার্টি পপার এবং কনফেটি বোমা নিয়ে রীতিমতো সিনেমা হলকে দখল করেছিল। অনেককে সান্তা ক্লজ ক্যাপ পরে প্রেক্ষাগৃহের ভিতরে ‘লুট পুট গায়া’ গানে নেচেছেন। এটি ছাড়াও, গ্যাইটি গ্যালাক্সিতে শাহরুখ খানের একটি বড় কাট-আউটও স্থাপন করা হয়েছিল যেখানে ভক্তরা আতশবাজি ফাটিয়ে এবং কনফেটি ছুঁড়ে সুপারস্টারের ছবি উদযাপন করেছেন।ছবিটি ভক্তদের কাছ থেকে যে পরিমাণে সাড়া পাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর মতোই প্রথম দিনে বক্স অফিসে বিশাল অঙ্কের ব্যবসা করবে এই ছবি। 

মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি অন্যতম নামকরা সিনেমা হল। সেখানেই আজ ‘ডাঙ্কি’র প্রথম শো ছিল ভোর ৫.৫৫-এ। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে স্বাভাবিকভাবেই উপচে পড়েছে ভিড়। ঢোল, বাজনা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। যখন বড় পর্দায় ‘লুট পুট গয়া’ গানে নাচছিলেন শাহরুখ, তখন হলের ভিতরেই অনুরাগীদের শুরু হয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পোড়ানো হয় আতশবাজি। এমনকি মুম্বইয়ের এক হলে ‘ডাঙ্কি’ দেখার এমনই হিড়িক যে হলের ভিতরে ঢোকার জন্য আর পাঁচটা দর্শকদের রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় পদপিষ্ট হওয়ার অবস্থা হয়ে যায়। যদিও শেষমেশ পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। তবে বড় কোনও দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দর্শক। তাই তারকাদের অনুরাগীদের সচেতনতা নিয়ে বার বার প্রশ্ন উঠছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00