Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোহাম্মদ সিরাজের প্রশংসায় ভাসছেন তারকারা

এস এস রাজামৌলি ভারতের জয় উদযাপন করে টুইটারে লিখেছেন, "সিরাজ মিয়াঁ, ছেলেটি এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়ে জ্বলজ্বল করেছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে প্রতিটি ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরছে মোহাম্মদ সিরাজের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়কে ঘিরে উন্মাদনা সেলিব্রিটিদের মধ্যেও।গোটা জাতি ভারতের সাফল্য উদযাপনে মত্ত, আর সকলের মুখে মুখে সিরাজের প্রশংসা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের দাপটে ক্লিনবোল্ড গোটা জাতি। সোশ্যাল মিডিয়ায় এশিয়া কাপ ফাইনালে ভারতের জয় উদযাপনে দেশবাসী। ফাইনালে ৫০ রানে অলআউট করে শ্রীলঙ্কাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ভারতীয় দল। মোহাম্মদ সিরাজ প্রশংসায় মাতোয়ারা সেলিব্রিটিরাও। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ড্যর বোলিং তোপে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৬.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন ঈশান কিশন ও শুভমন গিল।

এ নিয়ে ১৬ বারের মধ্যে আটবারই এশিয়া কাপ জিতল ভারত। এদিনের ফাইনাল কতটা একপেশে হয়েছে তা এক পরিসংখ্যানেই স্পষ্ট। ১০০ ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ২১.৩ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ। এস এস রাজামৌলি ভারতের জয় উদযাপন করে টুইটারে লিখেছেন, “সিরাজ মিয়াঁ, ছেলেটি এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়ে জ্বলজ্বল করেছে।” অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “কেয়া বাত হ্যায় মিয়াঁ! ম্যাজিক!”

ভিকি কৌশলও তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিয়ে লিখেছেন, “অন ফায়ার! কি মন্ত্র!” মহেশ বাবু পোস্ট করে লিখেছেন, “বোল্ড ওভার!! #TeamIndia #AsiaCup2023-এ আপনার জয়ের জন্য অভিনন্দন।!” এদিকে এশিয়া কাপ ফাইনাল লাইভ দেখছেন প্রভু দেবা, এদিন কলম্বোতে উপস্থিত ছিলেন তিনি। মোহাম্মদ সিরাজ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের খাতিরে ইতিহাসে তাঁকে একজন ভারতীয় ফাস্ট বোলার রেকর্ড দিল। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00