Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারীদিবসে মেয়ে ‘উলুপি’র সঙ্গে বিশ্বের আলাপ করালেন সৃজিত

আর একটু বড় হলে তিনি নিজেই ছবি দেবেন। অবশেষে সেই ছবি সামনে আনলেন সৃজিত। এখনও পর্যন্ত তাঁর সহকর্মীরা অনেকেই উলুপিকে দেখে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নিজের মেয়ের সঙ্গে পরিচয় করালেন টলিউডের ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায়। দিন কয়েক আগেই নিজের মেয়ের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন সৃজিত মুখোপাধ্যায়। আর যা শুনে রীতিমতো অবাক হয়ে যান সৃজিত ভক্তরা। কারণ বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছেন তিনি কিছু বছর আগে। মিথিলার এটা দ্বিতীয় বিয়ে। কিন্তু সৃজিতের সঙ্গে তাঁর সন্তান হল কবে? এই নিয়েই ধন্দে পড়ে যান সকলে।

তবে সৃজিত নিজেই জানান তাঁর মেয়েটি মানুষ নয়, সাপ। একপ্রকার শখ করে বাড়িতে পাইথন এনেছেন তিনি, আবার সমস্ত নিয়ম মেনে। তবে তিনি কেরল থেকে এই পাইথনকে আনিয়েছেন। আর নাম রেখেছেন ‘উলুপী’। বয়স ১১ মাস। কিন্তু এত দিন পোষ্যকে বাইরে আনেন নি সৃজিত। তবে এবার ভক্তদের অনুরোধে নারী দিবসেই প্রকাশ্যে আনলেন উলুপিকে। ছবিতে দেখা যাচ্ছে, সাদা বিছানায় বালিশের মধ্যে মুখে গুঁজে রয়েছে ছোট্ট উলুপী। কালোর মধ্যে হলদে ডোরাকাটা দাগ। সেই ছবি জুড়ে সৃজিত লিখেছেন, ‘‘তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’’।

তবে বাড়িতে সাপ পুষছেন, কীভাবে তা সামলাচ্ছেন। এ নিয়ে তিনি একবার বলেছিলেন, পোষার তো ঝক্কিও অনেক। সাপ খুব শান্ত প্রাণী। তিনি ছোট্ট থেকে সাপ নিয়ে খেলা করেন। তাই এইসব নিয়ে ভয় পান না তিনি। তবে সবাই উলুপিকে দেখতে চাইলে সৃজিত নিজেই জানিয়েছিলেন, বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আর একটু বড় হলে তিনি নিজেই ছবি দেবেন। অবশেষে সেই ছবি সামনে আনলেন সৃজিত। এখনও পর্যন্ত তাঁর সহকর্মীরা অনেকেই উলুপিকে দেখে এসেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00