Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্দার মায়েদের ‘অযোগ্য’ দেখালেন প্রসেনজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘অযোগ্য’। এই সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে এই সিনেমা বক্সঅফিসে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই এবার ‘অযোগ্য’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন টলিউডের সুপারস্টার  প্রসেনজিৎ। আর সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন  অভিনেতার সকল মায়েরা।

 ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার  করেছেন প্রসেনজিৎ। ভিডিওতে দেখা গিয়েছে, মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা এবং লাবণী সরকারকে। বলা বাহুল্য এই সকল অভিনেত্রীই  এক এক সময় সিনেমায় প্রসেনজিতের মা হয়েছিলেন । তাই  অভিনেতার ভিডিওতে বলছেন, ‘আমার পাঁচ বছর বয়সে মা হন মাধবী মুখোপাধ্যায়। ‘অমর সঙ্গী’তে শকুন্তলা বড়ুয়া আমার মায়ের ভুমিকায় ছিলেন । আর ওই সিনেমাই আমাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। আবার অনামিকা সাহা  আমার নেতিবাচক শাশুড়ি অথবা মায়ের ভুমিকায় অভিনয় করেছেন। আর লাবণী সরকার তো আমার ছোটো মা।‘

‘অযোগ্য’ সিনেমায় প্রসেনজিতের মা হয়েছেন লিলি চক্রবর্তী। তাই বিশেষ স্ক্রিনিংয়ে অভিনেতা বলেন, ‘এখন এই মা আমার পর্দা কাঁপাচ্ছে।‘ বলা বাহুল্য প্রসেনজিতের  বিশেষ স্ক্রিনিংয়ে দিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত  ‘অযোগ্য’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00