Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮ দিনে ১২৭ কোটি ঝুলিতে পুরল ‘সূর্যবংশী’

সেটা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ কোটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ দিনে ১০০ কোটি! তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ কোটিতে। একের পর এক রেকর্ড ভেঙে দিয়ে বক্স অফিসে এগিয়ে চলেছে রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সূর্যবংশী’।

উল্লেখ্য, ৫ই নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছে অজয়য় দেবগণ, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ। প্রথম সপ্তাহে খিলাড়ির এই ছবি পেরিয়ে গেল ১২০ কোটির গণ্ডি। উৎসবের মরশুমে সিনেমাহলে মুক্তি পায় ‘সূর্যবংশী’। দীপাবলি, ভাইফোঁটায় দুর্দান্ত ব্যবসা করার পর, বক্স অফিসের সাফল্য ধরে রেখেছে এই ছবি। আর তাতেই মাত্র আটদিনের বক্স অফিস কালেকশনে একশো সাতাশ কোটির ঘরে পৌঁছে গেল ‘সূর্যবংশী’। ৮ দিনে প্রায় ৬.৭৫ থেকে ৭ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফলে ক্ষতির মুখে পড়তে হয় সিনেমাহল মালিক থেকে শুরু করে পরিচালক সকলকেই। তবে এই ছবি বড়পর্দায় সাফল্য লাভ করার পর খানিকটা স্বস্তিতে হল মালিকেরা। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শও জানাচ্ছেন যে, মহারাষ্ট্র এবং গুজরাটেই সবথেকে বেশি ভালো ব্যবসা করেছে এই ছবি।

 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00