Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্লাস-সাইজে ধরা দিয়ে এবার সমাজের বাধাধরা ছক ভাঙবেন সোনাক্ষী-হুমা

সোনাক্ষী প্রশ্ন করেছেন যদি তাঁরা পুরুষদের সঙ্গে একই রকম আচরণ করা শুরু করেন তাহলে কী হবে, তাঁরা কোথায় যাবে। ফিল্মটি জীবনের একটি স্লাইস-অফ-সামাজিক কমেডি নাটক হিসেবে পর্দায় ধরা দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বাপু, বড়ই আজব। এখানে টিকে থাকতে হলে, অভিনয়ে তুখোড় তো হতেই হবে, পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে সকল নায়ক-নায়িকাদের শরীরে একটুকুও মেদ থাকা চলবে না। টানটান ফিগারের পাশাপাশি থাকতে হবে অসম্ভব গ্ল্যামার এবং সৌন্দর্য। তবেই না, দর্শকরা আকৃষ্ট হবে। হ্যাঁ,বিনোদন শিল্পের ইতিহাসে এটাই যুগ যুগ ধরে চলে আসছে। তাইতো নায়ক-নায়িকাদেরকে আমরা এরূপেই দেখে আসছি বরাবর। কিন্তু হঠাৎ করে যদি কোনো ছবিতে চেনা ছক ভাঙতে দেখেন কোনও জনপ্রিয় নায়িকাকেই তখন কেমন লাগবে? একটু হলেও তো ইন্টারেস্ট পাবেন তাই না।

আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর, মুক্তি পেল বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ডাবল এক্সএল-এর টিজার। যেখানে অভিনয় করছেন বলিউডের দুজন দাপুটে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি। টিজারে ডিভাদের দেখা যাচ্ছে, প্লাস-সাইজের মেয়ে হিসেবে। অতিরিক্ত মোটা দেখাচ্ছে দুই নায়িকাকে, আর ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে, অভিনেত্রীদের মোটা ফিগারকে কেন্দ্র করেই ছবি বাঁধা হয়েছে। নায়িকাদের চেনা ফিগার একটু এদিক-ওদিক হলেই একাধিক হাস্যকর মন্তব্য শুনতে হয় সমাজের কাছ থেকে। এবার সমাজের সব বাধাধরা ছক ভাঙতে আসছে, সোনাক্ষী এবং হুমা। ডাবল এক্সএল-এর 30-সেকেন্ডের টিজারে সোনাক্ষী এবং হুমাকে শুধুমাত্র মহিলাদের জন্য আকারের সমস্যাগুলি সম্পর্কে একটি মজার কাহিনী বলতে শোনা যায়৷

হাস্যকর টিজারে দেখা গিয়েছে, সোনাক্ষী প্রশ্ন করেছেন যদি তাঁরা পুরুষদের সঙ্গে একই রকম আচরণ করা শুরু করেন তাহলে কী হবে, তাঁরা কোথায় যাবে। ফিল্মটি জীবনের একটি স্লাইস-অফ-সামাজিক কমেডি নাটক হিসেবে পর্দায় ধরা দেবে। যার জন্য উভয় অভিনেত্রীকেই ব্যাপকভাবে শারীরিক পরিবর্তন করতে হয়েছিল। এই ছবিটির শ্যুটিং করা হয়েছে ভারত এবং যুক্তরাজ্যে। ডাবল এক্সএল দুই প্লাস-সাইজ মহিলা, একজন গ্রাম্য উত্তরপ্রদেশের এবং অন্যজন শহুরে নয়া দিল্লির। এতে আরও অভিনয় করছেন, জহির ইকবাল এবং মাহাত রাঘবেন্দ্রও। ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, বিপুল ডি শাহ, রাজেশ বাহল এবং অশ্বিন ভার্দে, সাকিব সেলিম, হুমা কুরেশি এবং মুদাসার আজিজ প্রযোজিত, ডাবল এক্সএল আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্ত পাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00