Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আবারও চুরি করলেন আমির’, সুপারস্টারের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ

কারণ অনেকেই দাবি করছেন যে, 'সিতারে জমিন পার' ট্রেলার অনুযায়ী, ছবিটি 'চ্যাম্পিয়ন্স' নামক একটি স্প্যানিশ ছবির রিমেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লাল সিং চাড্ডা’-র সেই ভাইব আবারও ফিরছে! মঙ্গলবার (১৩ মে) মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার। যদিও গত মাসেই ট্রেলার মুক্তির কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থগিত করা হয়েছিল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। অবশেষে গতকাল মুক্তি পেল এই ছবির ট্রেলার। এই ছবির মাধ্যমে প্রায় ৩ বছর পর রূপালী পর্দায় ফিরবেন আমির খান। তাই এবারও আমিরের জন্যে অনেক উচ্চাশা রয়েছে ভক্তদের। কিন্তু মনে হচ্ছে, ‘সিতারে জমিন পার’ ট্রেলার অনেক নেটিজেনকে মুগ্ধ করতে পারেনি। কারণ অনেকেই দাবি করছেন যে, ‘সিতারে জমিন পার’ ট্রেলার অনুযায়ী, ছবিটি ‘চ্যাম্পিয়ন্স’ নামক একটি স্প্যানিশ ছবির রিমেক। সুতরাং এবারেও ছবির কাহিনী চুরি করেছেন আমির খান।

২০২২ সালে মুক্তি পেয়েছিল আমিরের লাল সিং চাড্ডা। সেই ছবিটিও আইকনিক হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ছিল। কিন্তু ছবিটি বক্সঅফিসে খুব খারাপভাবে ব্যার্থ হয়। এরপরেই অভিনেতা কেরিয়ারে বিরতির সিদ্ধান্ত নেন। কিন্তু বেশিদিন এই সিদ্ধান্ত অটল থাকতে পারেননি অভিনেতা। নতুন ছবি ‘সিতারে জমিন পার’ এর ঘোষণা করেন। অবশেষে এই ছবিটির মাধ্যমে ৩ বছর পর রূপালী পর্দায় ফিরলেও কিছু দর্শকদের মন জয় করতে পারলেন না অভিনেতা। ট্রেলার রিলিজ হতেই একজন আমিরকে কটাক্ষ করে টুইট করেছেন, “ফ্রেম বাই ফ্রেম কপি…. সিতারে জমিন পার, তার কাছে নতুন কিছু দেওয়ার নেই? লজ্জা!”

আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “সিতারে জমিন পার হল স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের কপি পেস্ট।” আরও একজন নেটিজেন লিখেছেন, “ধারাবাহিকভাবে সিনেমার দৃশ্য থেকে দৃশ্যের কপি করেই চলেছেন আমির খান, এরপরেও আমিরকে পারফেকশনিস্ট বলছেন। আবেগের অংশটুকু অনুপস্থিত এবং আমির কখনই ‘চক দে ইন্ডিয়া’ থেকে মুক্তি পেতে পারেন না কারণ এখানে কেবল একটি সূর্য আছে। শাহ রুখ খান!!!” সুতরাং এখানেই স্পষ্ট যে, নেটিজেনরা ট্রেলারটি নিয়ে খুব একটা খুশি হননি। তবে, ভক্তদের আশা যে, ছবিটি তাদের মুগ্ধ করবে। আমিরের ‘সিতারে জমিন পার’ ছবিটি ২০০৭ মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পার’-এর ফ্র্যাঞ্চাইজি। ছবিতে আমিরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং দর্শন সাফারি।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00