Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটমুক্ত নন উস্তাদ রাশিদ খান, অবস্থা স্থিতিশীল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুত্বর অসুস্থ উস্তাদ রাশিদ খান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি  রয়েছেন উস্তাদ রাশিদ খান। বহুদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী। চিকিৎসার জন্য বেশকিছুদিন ধরেই বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর হঠাৎ ২৪ শে ডিসেম্বর সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ৫৫ বছরের সঙ্গীতশিল্পী ভেন্টিলেশনে রয়েছেন।  সূত্রের খবর, স্ট্রোকের ফলে তাঁর বাঁ-দিক পক্ষাঘাত গ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে এই স্ট্রোকের ফলে মস্তিস্কে নতুন করে রক্তক্ষরণ হয়নি। তবে স্বস্তির বিষয় হল ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাশিদ খান। বর্তমানে তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে ।

প্রসঙ্গত, চিকিৎসকরা বলছেন ক্যানসার ও ব্রেইন স্ট্রোক জনিত সমস্যা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। জানা যাচ্ছে, রাশিদ খানকে পর্যবেক্ষণে রেখেছেন মেডিসিন ও চিকিৎসকদের এক বিশেষ দল। তাঁকে দেখেছেন এক বিশেষ স্নায়ু চিকিৎসকও।  বেশ কয়েকদিন ধরে ক্যান্সারে কষ্ট পাওয়ার পর ফের সেরিব্রাল অ্যাটাক হওয়ায় চিন্তায়  পড়েছে তাঁর অনুগামীরা।

উল্লেখ্য,  রাশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী।  এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে তালিম নিয়েছিলেন রাশিদ । যিনি সম্পর্কে রাশিদের দাদু।  শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বহু বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী। তবে কবে রাশিদ সুস্থ হয়ে উঠবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁর  অনুগামীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00