Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিদ্ধার্থ নেই ২ বছর হয়ে গেল, ভালবাসার মানুষের জন্মদিনে কেক কাটলেন শেহনাজ

আজ অর্থাৎ ১২ ডিসেম্বর সিদ্ধার্থের ৪২ তম জন্মবার্ষিকী। তাঁর জন্মদিনে ভক্তরা ফের তাঁকে মনে করেছেন। ভক্তদের পাশাপাশি, অনেক সেলিব্রিটিও প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মৃত্যু ২ বছর হতে চলল। নায়ক এখনও যেন সবার স্মৃতিতে তাজা। ২০২১ সালে সেপ্টেম্বর মাসে আচমকাই খবর আসে বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর মৃত্যুর কথা শুনেও গোটা তরুণ প্রজন্ম স্তব্ধ হয়ে যায়। জানা যায়, মাঝরাতে ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪০ বছর। এত কম বয়সে অভিনেতার মৃত্যু সকলের কাছেই অবিশ্বাস্য ছিল। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, অতিরিক্ত জিভ বা ওয়ার্ক আউট করার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। অভিনেতার মৃত্যুতে এখনও শোক পালন করছেন তাঁর প্রেমিকা শেহনাজ গিল। নেটদুনিয়ায় তাঁদের রসায়ন দারুণ চর্চিত ছিল। কিন্তু সিদ্ধার্থের মৃত্যুর পর যেন নিমেষেই থমকে গিয়েছিল শেহনাজের জীবন। বহুদিন তিনি নিজেকে আড়াল করে রেখে ছিলেন।

সিদ্ধার্থ বিনোদন শিল্পের একটি বিশিষ্ট নাম ছিলেন। বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যু মুম্বই টেলিভিশনের জোর ধাক্কা ছিল। আজ অর্থাৎ ১২ ডিসেম্বর সিদ্ধার্থের ৪২ তম জন্মবার্ষিকী। তাঁর জন্মদিনে ভক্তরা ফের তাঁকে মনে করেছেন। ভক্তদের পাশাপাশি, অনেক সেলিব্রিটিও প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। প্রয়াত প্রেমিকের জন্মদিন পালন করলেন শেহনাজও। তাঁর নামে কেক কাটলেন, যার উপর লেখা সিদ্ধার্থের জন্মের তারিখ অর্থাৎ ১২, ১২। এদিন নিজের ইনস্টাগ্রামে সেলিব্রেশনের একগুচ্ছ ছবি দিয়ে নিজের মনের কথা জানালেন অভিনেত্রী। “তোমার সঙ্গে আমার দেখা হবে।”

জনপ্রিয় বলিউড অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়ালও প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ ছিলেন। তিনি সিদ্ধার্থের সম্মানে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “ওম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণত পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদয়া পূর্ণমেববশিষ্যতে। ওম এটাই সমগ্র। এটি সমগ্র। সম্পূর্ণতা থেকে সম্পূর্ণতা উদ্ভূত হয়। সম্পূর্ণতা থেকে সম্পূর্ণতা আসে, সম্পূর্ণতা এখনও রয়ে যায়।” শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা হয়, বিগ বস 13 থেকে। তাঁদের খুনসুঁটি চোখে পড়ার মতো ছিল সখলের। অভিনেতার অসংখ্য ভক্তও এদিন অভিনেতার জন্মবার্ষিকীতে তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

ছবির প্রচারের মধ্যেই অসুস্থ শেহনাজ, হাসপাতালে ভর্তি, হঠাৎ কী হল তাঁর?

অল্পদিনেই সাফল্যের শীর্ষে শেহনাজ, মুম্বইয়ে স্বপ্নের বাড়ি কিনলেন ‘পঞ্জাবের ক্যাটরিনা’

সলমনকে আনফলো, তবে কী ‘কভি ঈদ কভি দিওয়ালি’ থেকে বেরিয়ে গেলেন শেহনাজ?

‘নারকেল ভাঙতে গিয়ে ন্যাকামি’, ট্রোলের মুখে শেহনাজ গিল

সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ শেহনাজের

ইফতার পার্টিতে শাহরুখ-শেহনাজ, দুজনেই আলিঙ্গনে মগ্ন, ছবি ভাইরাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00