Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বই বিমানবন্দরে এক অপরিচিতের আচরণে ক্ষুব্ধ শ্রুতি হাসান

গতকাল মুম্বই বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন শ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেটিদের দেখা মাত্রই তাঁদের সঙ্গে সেলফি তোলার লোভ সামলাতে পারেন না কোনও ভক্তই। বিশেষ করে মুম্বই পাপারাজ্জিদের ক্যামেরায় প্রতি মুহূর্তে বন্দি হচ্ছেন তারকারা। সেলিব্রিটিদের খুঁটিনাটি সবটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তাঁরা। সম্প্রতি অভিনেত্রী শ্রুতি হাসানেরও এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন পাপারাজ্জিরা। শ্রুতি বলিউড এবং দক্ষিণী মহলের একজন দাপুটে অভিনেত্রী, কমল হাসানের মেয়ে তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন তিনি।

তবে এবার একটি ভক্তের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হলেন শ্রুতি। গতকাল মুম্বই বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন শ্রুতি। পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের পার্কিং লটে শ্রুতি তাঁর গাড়ির খোঁজ করতে গিয়ে একজন অহেতুক ব্যক্তির খপ্পরে পড়েন, যিনি অভিনেত্রীকে লক্ষ্য করতে করতে তাঁর পেছন পেছন ধাওয়া করতে শুরু করেছিলেন বিমানবন্দর থেকে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন নায়িকা। এই পরিস্থিতিতে অভিনেত্রী রীতিমতো অস্বস্তি বোধ করেন, অভিনেত্রী তখন লোকটির সামনে গিয়ে তিনি কে, তা জিজ্ঞাসা করেন। এমনকী ভক্ত বিমানবন্দরে অভিনেত্রীকে অনুসরণ করতে করতে তাঁকে ধাক্কা দেওয়ারও চেষ্টা করেন, অভিনেত্রীকে তাঁর দল জিজ্ঞাসা করলে তিনি বলেন চেনেন না তিনি ওই ব্যক্তিকে। এদিন একটি কালো পোশাকে দেখা মিলেছিল অভিনেত্রীর।

এমনকী লোকটি পার্কিং লটে শ্রুতির পিছু পিছু হয়ে তাঁর গাড়িতে উঠার চেষ্টা করেন। তবে অভিনেত্রী প্রথমে তাকে দেখে হাসেন এবং তারপর তাঁকে বলেন, “আমি জানি না আপনি কে, স্যার।” বিমানবন্দরে নিজের গাড়ি খুঁজছিলেন শ্রুতি। সেই সময় শ্রুতি ও তাঁর টিমের সদস্যদের পিছু নেন ওই ব্যক্তি। তাঁর এই আচরণে বিরক্ত হয়ে নিজের টিমের সদস্যদের তাঁর বিষয়ে জিজ্ঞাসাও করেন শ্রুতি। তাঁর টিমের সদস্যরাও ওই ব্যক্তিকে সেখান থেকে সরাতে পারেননি। শ্রুতি গাড়িতে ওঠার সময় তাঁর একেবারে কাছাকাছি চলে আসেন তিনি। তবে শেষমেশ বিরক্ত হয়ে গাড়িতে উঠে বিমানবন্দর থেকে বেরিয়ে যান শ্রুতি। 

শ্রুতি পরবর্তীতে অভিনেতা প্রভাসের সঙ্গে ‘সালার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি ছবিটির টিজার দর্শকদের মধ্যে মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। ‘সালার’ প্রশান্ত নীল পরিচালিত এবং এতে পৃথ্বীরাজ সুকুমারন এবং জগপতি বাবু প্রধান ভূমিকায় রয়েছেন। সালার ছাড়াও শ্রুতিকে দেখা যাবে নানি ৩০ এবং দ্য আই ছবিতে।

‘মাত্র ১৪ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ আমার জীবন পুরো বদলে দিয়েছিল’: শ্রুতি হাসান

বয়ফ্রেন্ড শান্তনুর সঙ্গে সম্পর্ক ভাঙার কথা স্বীকার কমল কন্যার

নববর্ষে বাবা ও প্রেমিকের সঙ্গে শ্রুতি, হরিদ্বারে রিক্সাতে ভ্রমণ সোনালির, পার্টিমুডে রণলিয়া জুটি

এককালে মদের নেশায় ডুবে থাকতেন, কীভাবে এই অভ্যাস ছাড়লেন শ্রুতি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00