১৫ দিন ধরে হ্যাক ‘X’ অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক করলেন শ্রেয়া ঘোষাল

শনিবার (১ মার্চ) চলমান সমস্যা নিয়ে ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করলেন শ্রেয়া। জানালেন, অসংখ্য চেষ্টা সত্ত্বেও, তিনি তাঁর এক্স অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যুগে খ্যাতনামা তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক নতুন বিষয় নয়। মাঝে মধ্যেই তারকা রা এ বিষয়ে সংবাদের শিরোনামে আসেন। ভক্তদের সতর্ক করেন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিজের এক্স অ্যাকাউন্টের সঙ্গে কোনও যোগাযোগ নেই প্রখ্যাত প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষালের। কারণ তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর প্রায় ১৫ দিন কেটে গিয়েছে, এখনও পর্যন্ত তাঁর এক্স অ্যাকাউন্ট টি পুনরুদ্ধার হয়নি।

যার ফলে অনেক সমস্যার মুখে পড়ছেন গায়িকা। কেননা এখন সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমেই নানারকম আপডেট দিয়ে থাকেন সেলিব্রিটিরা। সেখানে দীর্ঘদিন ধরে এক্স অ্যাকাউন্টে কোনও access করতে পারছেন না শ্রেয়া। শনিবার (১ মার্চ) চলমান সমস্যা নিয়ে ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করলেন শ্রেয়া। জানালেন, অসংখ্য চেষ্টা সত্ত্বেও, তিনি তাঁর এক্স অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারছেন না।

শ্রেয়া তাঁর ভক্তদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, “নমস্কার ভক্ত এবং বন্ধুরা। আমার টুইটার/এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড অবস্থায় রয়েছে। আমি এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু কিছু স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ছাড়া আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি আর লগ ইন করতে পারছি না বলে আমার অ্যাকাউন্টটি মুছেও ফেলতে পারছি না। দয়া করে আমার এক্স অ্যাকাউন্টের কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা সেই অ্যাকাউন্ট থেকে লেখা কোনও বার্তা বিশ্বাস করবেন না। এগুলি সবই স্প্যাম এবং ফিশিং লিঙ্ক। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার হয়ে গেলে আমি নিজেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দেব।” তবে শ্রেয়া ঘোষাল ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সক্রিয় রয়েছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]