নিজস্ব প্রতিনিধি: ‘যতদিন না খুব ভালো কোনও স্ক্রিপ্টের ছবি পাচ্ছি ততদিন অপেক্ষা করব, কিন্তু ভুলভাল ছবি করব না’, হ্যাঁ সম্প্রতি, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এমনটাই জানালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী কে শেষ দেখা গিয়েছিল, ‘স্ত্রী 2’ ছবিতে। যেটি বক্স অফিসে রীতিমতো তুফান ফেলে দিয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ৮৮০ কোটি টাকা আয় করেছিলেন এ ছবি। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, তমন্না ভাটেরা। ছবির ‘আজ কি রাত’, গানটি এখনও সকলের মুখে মুখে ফেরে। যাই হোক, স্ত্রী 2-এর পর আর কোন ছবিতে দেখা দেবেন শ্রদ্ধা কাপুর, তা জানতে চায় ভক্তরা!
সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের অনেক তারকা উপস্থিত হয়েছিলেন, সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুরও। মঙ্গলবার অনুষ্ঠানের রেড কার্পেট থেকে শ্রদ্ধা কাপুরের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ভক্তরা দুই তারকার মধ্যে মনোমুগ্ধকর মুহূর্তটি লক্ষ্য করেছেন। নেটিজেনরা এই জুটির প্রশংসাও করেছেন। তবে রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রদ্ধা কাপুর শুধু নিজের গ্ল্যামার প্রদর্শন করেননি। তিনি ভারতীয় সিনেমার ভবিষ্যত সম্পর্কেও নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন। তাঁর কথায়, “আমি মনে করি, আমার এখনও সেরাটা দেওয়া বাকি। আমি অনুভব করি যে আমি অনেক কিছু করতে চাই, বিভিন্ন ধরণের চলচ্চিত্র করতে চাই, বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করতে চাই। তা এখনও বাকি।”
এরপর শ্রদ্ধা নিজের ভূমিকা নির্বাচন এবং সঠিক প্রকল্পের বেছে নেওয়ার বিষয়ে বলেন, “আমি কিছু করব না তাও ঠিক আছে, কিন্তু পিছনের দিকে কোনও ফিল্ম করব না। তাই আমি এমন চলচ্চিত্র করতে চাই, সেখানে আমি নিজেকে অন্যান্যদের থেকে আলাদা করতে পারব।” শ্রদ্ধা সবসময়েই স্টারডমের পিছনে না দৌড়ে নিজের নৈপুণ্যে ফোকাস করেছেন। তিনি তরুণ অভিনেত্রীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন, ‘আপনি যদি ভাল অভিনেতা হতে চান, গ্ল্যামার ১০ শতাংশ, ৯০০ শতাংশ কঠোর পরিশ্রম করতে হবে।’