দেবভক্তদের অত্যাচারে অতিষ্ঠ, নালিশ জানাতে গোয়েন্দা দফতরে শিবপ্রসাদ-জিনিয়া

এমনকী পরিচালকে অকথ্য ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি দেব ভক্তরা। সেই পোস্ট ভাগ করে নিয়ে ছিলেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী জিনিয়া সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (৭ জানুয়ারী) দিনভর উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। আর উত্তাপ ছড়িয়েছিল প্রযোজক-অভিনেতা দেবের অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন যে, দেব যেদিন ছবি মুক্তি দেবেন, সেইদিন যেন শিবপ্রসাদ তাঁর কোনও ছবি মুক্তি না দেন। নির্দেশ না মানলে উইন্ডোজ প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শিবপ্রসাদকে দেখে নেবেন তাঁরা। এমনকী পরিচালকে অকথ্য ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি দেব ভক্তরা। সেই পোস্ট ভাগ করে প্রতিবাদ জানিয়েছিলেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী জিনিয়া সেন।

তিনি জানিয়েছিলেন, ফ্যান ক্লাবের উপদ্রব চলতেই থাকবে। কিন্তু এই ধরণের কোনও উপদ্রবে তাঁরা ছবি মুক্তি থামাবে না। মঙ্গলবার দিনভর দেব অনুরাগীদের এমন উপদ্রবে সমাজমাধ্যম উত্তপ্ত ছিল। তবে এই ঘটনায় অভিনেতা পরিচালকের স্ত্রী মুখ খুললেও মুখে কুলুপ এটেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে মনে হচ্ছে, মুখে কুলুপ এঁটে থাকলেও ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিয়েছেন শিবপ্রসাদ এবং জিনিয়া। এবার তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁদেরকে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবন থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে! তবে তাঁরা এই বিষয়ে নালিশ ঠুকতেই গোয়েন্দার শরণ হয়েছিলেন কিনা তা জানা যায়নি। এই ব্যাপারে এখনও উত্তর দেননি শিবপ্রসাদ বা জিনিয়া কেউই।

তবে সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কারণেই অর্ধতন পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া। তবে ভবানী ভবন থেকে তাঁদের বেরিয়ে আসার ছবি ঘিরে চর্চায় উঠে এসেছে দুটি প্রশ্ন। কেউ বলছেন, দেব-ভক্তদের দুষ্টুমি থামাতেই কি এবার পুলিশি সাহায্য নিতে চলেছেন তারকা দম্পতি? আবার কেউ বলছেন, এটি তাঁদের নতুন ছবি ঘোষনার কোনও ইঙ্গিত হতে পারে! আসলে চলতি বছরে তিনটি ছবি উপহার দেবে উইন্ডোজ প্রযোজনা সংস্থা। তার একটি ‘রক্তবীজ ২’। এই ছবি সম্ভবত মুক্তি পেতে পারে পুজোয়। আর রক্তবীজে পুলিশের অনেক ভূমিকা রয়েছে, সেকারণেই কি ভবানী ভবনে গিয়েছিলেন তাঁরা? যদিও উত্তর সময় দেবে!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]