Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিরেক্টর সাজিদ খানকে শুভেচ্ছা প্রদান শাহেনাজের

আপনি যেভাবে স্ক্রিপ্টের মাধ্যমে মানুষকে হাসাতে থাকেন, সেভাবে টিভিতে সকলকে হাসাতে থাকুন। আমি চাই এই রিয়ালিটি শো আপনি জমিয়ে দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: শনিবার থেকে শুরু হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস। এটি বিগ বসের ১৬তম সিজন। শনিবার গ্র্যান্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে বিগ বসের ১৬তম সিজনের সূচনা হয়। এবং এবারের সিজনে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল ডিরেক্টর সাজিদ খানের প্রতিযোগী হিসেবে বিগ বসের মঞ্চে প্রবেশ। সাজিদ খানকে এই রিয়ালিটি শোতে প্রতিদ্বন্দিতা করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বস ১৩র অন্যতম প্রতিযোগী শাহেনাজ গিল। সাজিদকে পাঠানো একটি ভিডিও মেসেজে শাহেনাজ বলেন “হাই সাজিদ ভাই বিগ বসে যাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনাকে বিগ বসে প্রতিযোগী হিসেবে দেখে আমি খুব খুশি হয়েছি। আপনি যেভাবে স্ক্রিপ্টের মাধ্যমে মানুষকে হাসাতে থাকেন, সেভাবে টিভিতে সকলকে হাসাতে থাকুন। আমি চাই এই রিয়ালিটি শো আপনি জমিয়ে দিন। আমার শুভেচ্ছা সবসময় আপনার সঙ্গে রয়েছে”।

শাহেনাজের কাছ থেকে এই অভিনন্দন বার্তা পেয়ে মুগ্ধ সাজিদ খান। তিনি বলেন, “শাহেনাজ আমার ছোট বোনের মত। তিন চার মাসে ও আবার খুব কাছের হয়ে গেছে। ও একদিন অনেক বড় তারকা হবে” সাজিদ খান ছাড়া এবারের রিয়ালিটি স্রোতে প্রথম প্রতিযোগী ছোটি সর্দারনি খ্যাত অভিনেত্রী নিমরিত কৌর আলু আলিয়া। চোখ বেঁধে মঞ্চে প্রবেশ করেন অভিনেত্রী। তিনি জানান, সলমান তাঁর ‘লাকি চার্ম’। তাঁর মুখ দেখেই শো শুরু করতে চেয়েছিলেন টিভির জনপ্রিয় বউমা।

এছাড়াও জনপ্রিয় ইউটিউবার আবদু রোজিক, উদারিয়া খ্যাত অঙ্কিত গুপ্ত এবং প্রিয়াঙ্কা চৌধুরী, রাজস্থান এবং হরিয়ানার শান গোরি নাগোরি, উত্তরণ খ্যাত টিনা দত্ত ও শ্রীজিতা দে, ইমলি খ্যাত সুম্বুল তৌকির এবারের প্রতিযোগিতায় অংশ নেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00