মা ও দিদির সঙ্গে জন্মদিন পালন আব্রামের, কিন্তু বাবা শাহরুখ অনুপস্থিত, কারণ কী?

তবে এদিন শাহরুখ পরিবারের তিন সদস্যকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন আরিয়ান এবং শাহরুখ। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা আবরামকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১২ বছর হয়ে গেল সুপারস্টার শাহরুখ গানের কনিষ্ঠ পুত্র আবরাম খানের। এখনও ভক্তদের সঙ্গে দেখা করতে গেলে ছেলেকে নিয়েও মন্নতের ছাদে ওঠেন শাহরুখ খান। এভাবে ছোট থেকেই বাবার ক্রেজ দেখছেন আবরাম। দাদা আরিয়ান এবং দিদি সুহানার থেকে অনেকটাই ছোট আবরাম। তাই খুব আদর যত্নে তাঁকে মানুষ করছেন শাহরুখ গৌরী। প্রায়শই মায়ের হাত ধরেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তিনি। যাই হোক, গত ২৭ মে ১২ বছরে পা রেখেছেন আবরাম খান।

ছোট ছেলের জন্মদিন ঘরোয়াভাবেই সেলিব্রেট করেছেন শাহরুখ-গৌরী। কারণ এই মুহূর্তে মন্নতে নেই শাহরুখ ও তাঁর পরিবার। তাঁদের বাড়ি মেরামতের জন্যে দু বছর সময় লাগবে। তাই জুহুতে সমুদ্রমুখী একটি ফ্ল্যাটে চলে গিয়েছেন শাহরুখ-গৌরী। তবে সেখানে নয়, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের একটি ক্যাফেতে ব্যক্তিগতভাবে ছোট ছেলের জন্মদিন সেলিব্রেশন করেছেন তারকা যুগল। সেখান থেকে আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আবরামকে তাঁর দিদি সুহানার হাত ধরে অনুষ্ঠানস্থলে পৌঁছতে দেখা যাচ্ছে।

এর কিছুক্ষন পরে আবরামের মা গৌরী খানকে সেখানে উপস্থিত হতে দেখা যায়। আবরামের জন্মদিনে একটি চকলেট কেক অর্ডার দেওয়া হয়েছিল। এছাড়াও উদযাপনে অতিথি দের জন্যে পিৎজা, মিষ্টি, এবং বিভিন্ন ধরনের খাবারও রাখতে দেখা গিয়েছে। তবে এদিন শাহরুখ পরিবারের তিন সদস্যকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন আরিয়ান এবং শাহরুখ। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা আবরামকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। একই সঙ্গে কিছু লোকজন জিজ্ঞাসা করছেন শাহরুখ কোথায়? ছেলের জন্মদিনে তিনি কেন অনুপস্থিত? তবে এর উত্তর শুধুমাত্র কিং খানই দিতে পারবেন।

মাত্র ১১ বছর বয়সেই রুপোলি দুনিয়ায় পা রাখবেন শাহরুখ পুত্র আব্রাম খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]