নিজস্ব প্রতিনিধি: সারা আলি খান, বলিউড অভিনেতা সইফ আলি খান ও অমৃতা সিনহার একমাত্র মেয়ে। অল্পদিনে বলিউডে ও বেশ নাম কামিয়ে নিয়েছেন। তাঁর অভিনয় প্রশংসি ত সকল প্রজন্মের কাছে। তবে হবে নাই বা কেন, মা বাবা, ঠাকুরমা, পিসি-সকলেই বলিউডের প্রথম সারি র অভিনেতা। তাই তাঁর অভিনয় রয়েছে রক্তে, সেটাই স্বাভাবিক। সারাকে শেষ দেখা গিয়েছিল, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো…’-তে। যেখানে তিনি আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। যাই হোক, আগামীতে সারাকে দেখা যাবে ‘পতি পত্নি অউর ওহ 2’-তে। যেখানে তিনি আয়ুষ্মান খুরানা এবং ওয়ামিকা গাব্বির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। আর এই ছবির শুটিংয়ের জন্যে বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রয়েছেন ছবির সকল কলাকুশলী। সারাও সেখানে রয়েছেন, তাই সুযোগ বুঝে বেনারসে সন্ধ্যা আরতি দিতে ভুললেন না অভিনেত্রী।
বাবা মুসলিম, মা হিন্দু, তাই জাতপাতের কোনও ভেদাভেদ রাখেন না সারা। প্রায়শই তাঁকে হিন্দু দেবদবীর পুজার্চ্চনা করতে দেখা যায়। প্রতিবছরই একবার হলেও তিনি কেদারনাথ দর্শন করতে যান। তবে নিজের ধর্মকেও তিনি অশ্রদ্ধা করেন না। মুসলিম সম্প্রদায়ের সমস্ত রীতি মেনে চলেন। তাঁর কথায়, তিনি একজন মানুষ। একজন ভারতীয় হিসেবে সব ধর্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন তিনি। যেমন সলমান খান মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেও তাঁর বাড়িতে প্রতিবছর গণেশ পুজো উদযাপন হয়। সেই কারণে সারা আলি নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে ধর্মভীরু অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি মন্দিরে যেতে পছন্দ করেন। শনিবার রাতে, সারা উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করেছেন। সারার আরতি করার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে, দেখা যাচ্ছে যে, আরতি করার সময়, সারার একজন দলের সদস্য কাউকে ছবি তোলা বন্ধ করতে বলছেন। এবং একটি সাদা রঙের চুড়িদার পরে তিনি আরতি করছেন।
Varanasi, Uttar Pradesh: Bollywood actress Sara Ali Khan participated in the Ganga Aarti at Dashashwamedh Ghat
(Video Source: Ganga Seva Nidhi Varanasi) pic.twitter.com/OGp9twbvL1
— IANS (@ians_india) August 30, 2025
সারা বর্তমানে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ‘পতি পত্নী অর ওহ ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে, একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে শহরের স্থানীয়দের ছবির টিমের সঙ্গে মারামারি করতে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, প্রয়াগরাজে ‘পতি পত্নী অর ওহ ২’ ছবির শুটিং চলাকালীন, প্রকাশ্য দিবালোকে স্থানীয় গুন্ডারা সেটে চলচ্চিত্রের ক্রুদের উপর আক্রমণ করেছিল। তবে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি বলিউড সুপারস্টার আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খানের উপস্থিতিতে ঘটেছিল, যা রাজ্যে চলচ্চিত্র শুটিংয়ের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবকে প্রকাশ করেছিল। আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান ছাড়াও, ছবিটিতে ওয়ামিকা গাব্বি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন মুদাসসার আজিজ। ছবিটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত পতি পত্নী অর ওহ-এর সিক্যুয়েল, যেটি ছিল কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর এবং অনন্যা পান্ডে অভিনীত।