Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুব শীঘ্রই পর্দায় ‘মুন্নাভাই ৩’ নিয়ে হাজির হচ্ছেন সঞ্জুবাবা, জানালেন নায়ক নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডকে টেক্কা দিয়ে এখন গোটা দেশে রাজত্ব করছে দক্ষিণী ইন্ডাস্ট্রির সবছবি। পুষ্পা, ট্রিপল আর-এর সাফল্যের পর এবার বক্সঅফিসে সাফল্যের দোরগোরায় ‘কেজিএফ চ্যাপ্টার ২’।ইতিমধ্যেই এই ছবি সর্বাধিক সাফল্যে অর্জন করে ফেলেছে। প্রথম দুদিনেই এই ছবি কয়েক কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে, এই ছবির প্রতিটি স্টাররাই এখন জনপ্রিয়তার উচ্চশিখরে বিরাজ করছে।

সূত্র অনুযায়ী, এই ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে আরআরআর, বাহুবলী ২-এর পরেই স্থান পেয়েছে। সর্বকালের সব রেকর্ড ভেঙে এক্কেবারে গুড়িয়ে দিয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, বলিউড’অভিনেতা সঞ্জয় দত্ত। নিঃসন্দেহে তাঁর অভিনয় যথেষ্ঠ প্রশংসিত হয়েছে। সম্প্রতি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সঞ্জয় দত্ত।

সেখানেই অভিনেতাকে একটি প্রশ্ন করা হয় যে, তাঁর অভিনীত মুন্নাভাই-এর সিকোয়েন্স অর্থাৎ মুন্না ভাই ৩-এর অবস্থা কী? সঞ্জয় দত্ত অভিনীত একটি জনপ্রিয় চলচ্চিত্র ছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, এই ছবির সিকোয়েন্সের জন্যে এখনও সঞ্জয় দত্তের ভক্তরা বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছেন।

তাহলে কি খুব শীঘ্রই, ‘মুন্নাভাই ৩’ এর অভিনয় শুরু করবেন সঞ্জয় দত্ত? এর খোলামেলা উত্তরও দিয়েছেন নায়ক, সঞ্জয় দত্ত বলেন, “অবশ্যই, আসবে। আমরা মুন্না ভাই 3-এর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। সম্ভবত, রাজকুমার হিরানি পরিচালনার দায়িত্ব থাকবেন এই ছবির, আশা করি খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে। ভক্তরা অপেক্ষা করুন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00