‘তোরা কাপুরুষ, আমরা তোদের ভয় পাইনা’, কাকে হুঁশিয়ারি দিলেন সঞ্জয় দত্ত?

পাশাপাশি ৬৫ বছর বয়সী অভিনেতা হুঁশিয়ারি দিলেন যে, ভারতের এই যুদ্ধ কোনও জাতির বিরুদ্ধে নয় বরং যারা ভয় ও সহিংসতা ছড়িয়ে দেয় তাঁদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যুদ্ধের জন্যে প্রস্তুত গোটা দেশ। পহেলগাঁও হামলার প্রতিশোধ নিচ্ছে ভারত। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে অতর্কিত সন্ত্রাস হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক এবং একজন কাশ্মীরি। এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যাথা পেয়েছে গোটা দেশ। প্রতিশোধ তুলতে গত ৭ মে মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের ঠ্যাং খোড়া করে দিয়েছে ভারত।পাকিস্তান এবং পাক-অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান কে সমর্থন জানিয়েছেন বিশ্বের একাধিক দেশ। সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই।

এবার সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি অটল সমর্থন দেখালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাশাপাশি ৬৫ বছর বয়সী অভিনেতা হুঁশিয়ারি দিলেন যে, ভারতের এই যুদ্ধ কোনও জাতির বিরুদ্ধে নয় বরং যারা ভয় ও সহিংসতা ছড়িয়ে দেয় তাঁদের বিরুদ্ধে। ‘অপারেশন সিঁদুর’-এর কয়েকদিন পর সঞ্জয় দত্তের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।

 

শনিবার, সঞ্জয় দত্ত তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, “আমাদের জনগণের উপর অবিরাম আক্রমণ আর সহ্য করা হবে না। আমরা কোনরকম দ্বিধা ছাড়াই, বরং পূর্ণ শক্তি এবং অটল সংকল্পের সঙ্গে এর জবাব দেব। বিশ্বকে বুঝতে হবে, আমাদের যুদ্ধ কোনও মানুষ বা জাতির বিরুদ্ধে নয়, বরং ভয়, বিশৃঙ্খলা এবং ধ্বংসের উপর নির্ভরশীল সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনও সন্দেহ নেই, আমরা এবার পিছু হটছি না। সন্ত্রাসী হামলা সত্ত্বেও, ভারত ঐক্য সহিংসতাকে জয় করবে। এই সন্ত্রাসীরা সহিংসতার আড়ালে লুকিয়ে থাকা কাপুরুষ ছাড়া আর কিছুই নয়। আমরা এমন একটি জাতি যারা মাথা নত করে না। তারা যখনই আমাদের ভেঙে ফেলার চেষ্টা করে তখনই আমরা আরও শক্তিশালী হয়ে উঠি।” এরপর ভারতের নাগরিকদের একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অভিনেতা বলেন, যে যদিও এই লড়াই আজ শেষ নাও হতে পারে, তবুও শক্তি, সংকল্প এবং ঐক্য চিরস্থায়ী হবে।

মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি দিয়ে গেলেন ভক্ত, কী করলেন অভিনেতা?

৬৫ বছরে আবারও বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, অবাক হচ্ছেন! এখানেই আছে টুইস্ট

‘UK সরকার আমার ভিসা বাতিল করে ভুল করেছে’: সঞ্জয় দত্ত

Uk-তে বাতিল ভিসার আবেদন, বিদেশে শুটিং নিয়ে বিপাকে সঞ্জয় দত্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]