Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হোক, সমর্থন সেলিনা, সুমনা চক্রবর্তী, বরুণ গ্রোভারদের

তিনি LGBTQ সম্প্রদায়ের পাশে রয়েছেন এবং বিশ্বাস করেন যে তাঁদের বিবাহ করে পরিবার গড়ার অধিকার রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সমলিঙ্গের বিয়ে নিয়ে সর্বোচ্চ আদালতে লাগাতার মুখ পুড়েছে মোদি সরকারের। কট্টরপন্থী তথা রক্ষণশীল হিন্দুগুরুদের খুশি রাখতে সমলিঙ্গের বিয়েকে ‘শহুরে অভিজাত শ্রেণির চিন্তাধারা’ হিসেবে আখ্যা দিয়েছে কেন্দ্র। এই নিয়ে দিন কয়েক ধরেই লাগাতার আলোচনা চলছে। বুধবার শুনানিতে এই প্রসঙ্গে সর্বোপরি আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কিছুটা বিদ্রুপাত্মক কণ্ঠে বলেন, ‘সমলিঙ্গের বিয়ের ভাবনা শুধুমাত্র শহুরে ভাবনাচিন্তা এটা প্রমাণ হবে কিসের ভিত্তিতে? এ বিষয়ে কী কোনও সুনির্দিষ্ট তথ্য রয়েছে? তাহলে কিসের ভিত্তিতে এ ধরনের যুক্তি উত্থাপন করা হচ্ছে?’

এছাড়া এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকেও রাজ্য সরকারগুলির মতামত চাওয়া হয়েছে। সমলিঙ্গের বিয়ের স্বীকৃতির দাবি জানানো আবেদনকারীদের তরফ থেকে বলা হয়েছে, ‘আদালত এ বিষয়ে যে রায় দেবে, সমাজ তা মেনে নেবে।’ এদিকে সুপ্রিম কোর্ট ভারতে বিবাহের সমতার দাবি নিয়ে ১৫ টি পিটিশনের একগুচ্ছ শুনানি দিয়েছে। এদিকে সমলিঙ্গের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন একাধিক বলিউড সেলিব্রিটি।

বিবেক অগ্নিহোত্রী টুইটারে লিখেছেন, “না। সমকামী বিবাহ একটি ‘শহুরে অভিজাত’ ধারণা নয়। এটা মানুষের প্রয়োজন। হয়তো কিছু সরকারী অভিজাত ব্যক্তি এটির খসড়া তৈরি করেছেন যারা কখনও ছোট শহর ও গ্রামে ভ্রমণ করেননি। প্রথমত, সমকামী বিবাহ একটি ধারণা নয়। এটা একটি অধিকার। ভারতের মতো একটি প্রগতিশীল, উদার ও অন্তর্ভুক্তিমূলক সভ্যতায় সমকামী বিবাহ স্বাভাবিক হওয়া উচিত, অপরাধ হওয়া উচিত নয়।”

অভিনেত্রী সেলিনা জেটলিও তাঁর চিন্তাভাবনা প্রকাশ করে বলেছেন যে, তিনি LGBTQ সম্প্রদায়ের পাশে রয়েছেন এবং বিশ্বাস করেন যে তাঁদের বিবাহ করে পরিবার গড়ার অধিকার রয়েছে। অভিনেত্রী কথায়, “আমি ভারতীয় #LGBTQ-এর সঙ্গে তাঁদের জীবন মর্যাদার অধিকারের লড়াইয়ে, বিবাহ এবং পরিবারের প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছি।” লেখক-সম্পাদক অপূর্ব আসরানি, যিনি সম্প্রদায়ের অন্তর্গত, তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “প্রিয় বাম, ডান এবং তাদের মধ্যে, আদর্শগত বিদ্বেষ দ্বারা বিভক্ত হওয়া সহজ। বড় প্রশ্ন হল, ভালোবাসার অধিকারের জন্য আজ কি একতাবদ্ধ হওয়া যায়না? #samesexmarriage শুধুমাত্র কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ নয়। আপনার ভাইদের জন্য লড়াই না করা অসাংবিধানিক।” এছাড়াও বীর দাস, সুমনা চক্রবর্তী, তেহনসিন পুনাওয়াল্লাহ, ওনির এবং বরুণ গ্রোভারের মতো অন্যান্য বলিউড সেলিব্রিটিরাও সমকামী বিবাহ আইনকে সমর্থন করেছেন।

কৌতুক অভিনেতা বীর দাসও সেই ব্যবস্থার বিরুদ্ধে এই ঐতিহাসিক লড়াইয়ের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন। ভারতীয় বাসিন্দাদের সবচেয়ে মৌলিক মানবাধিকার।তিনি টুইটারে লিখেছেন, “আশা করি আমাদের মাননীয় SC  #সমকামী বিবাহকে বৈধতা দেবে।” ‘দ্য কপিল শর্মা শো’-এর তারকা সুমনা চক্রবর্তীও ভারতে সমকামী বিবাহকে বৈধতা দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00