Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের মতো বাংলাদেশেও সলমনের ছবির ব্যবসার হাল খারাপ

টা এ দেশে একেবারেই চলছে না। অবশ্য সিনেমা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। এক দিকে পুরনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর ভারতেও তো চলেনি সিনেমাটি। সুতরাং এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যতটা উন্মাদনা নিয়ে বাংলাদেশে ভারতীয় সুপারস্টার সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-ছবিটি আমদানি করা হয়েছিল, তার বিন্দুমাত্র প্রত্যাশা পেল না বাংলাদেশের বিদেশী ছবির আমদানিকারক সংস্থা। সূত্রের খবর, শাহরুখের ‘পাঠান’কে বাংলাদেশে আনতে প্রায় ১১ লাখ টাকা খরচ হয়েছিল, কিন্তু সেই টাকা মাত্র কয়েক দিনেই তুলে ফেলে পাঠান। যদিও ভারতের মতো সফলতা পায়নি পাঠান। তবে বাংলাদেশী ভক্তদের প্রচুর ভালোবাসা পেয়েছিল পাঠান। আর একই পদাঙ্ক অনুসরণ করে ভাবা হয়েছিল, ভারতের দুই রত্ন সলমন খানও শাহরুখের মতোই ভালোবাসা পাবেন। এমনকী অভিনেতা ২৫ অগস্ট বাংলাদেশে ছবির মুক্তির পর ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন।

জানা গিয়েছে, প্রায় ৫০ লাখ দিয়ে দেশে আমদানি করা হয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’। যদিও গত এপ্রিলে মুক্তি পাওয়া সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ও ভারতে তেমন আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ভারতে মুক্তির প্রায় ৪ মাস পরে বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবির হাল এ দেশেও খারাপ। চলতি বছরের ১২ মে ‘পাঠান’ মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল দেশে হিন্দি সিনেমা মুক্তির যাত্রা। সেই মতো শুক্রবার প্রায় ৩২টি সিনেমা হলে মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। সূত্র অনুযায়ী, স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন ১৮টি শো প্রদর্শিত হচ্ছে এই ছবি।

কিন্তু একজন হল মালিকের কথায়, ‘এটা এ দেশে একেবারেই চলছে না। অবশ্য সিনেমা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। এক দিকে পুরনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর ভারতেও তো চলেনি সিনেমাটি। সুতরাং এখানে চার-পাঁচশ টাকা খরচ করে কে দেখবে এই সিনেমা!’ আরও একটি সিনেমা হলের কর্ণধারের কথায়, ‘সলমনের এই সিনেমা তারকাবিহীন বাংলাদেশের যেকোনো ছবির চেয়েও খারাপ যাচ্ছে।’ ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-ছবিতে সলমনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও ছিলেষ ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ। ছবিটি ২২৫ কোটি রুপিতে নির্মিত হলেও বিশ্বব্যাপী ১৮২ কোটি আয় করেছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00