Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিকন্দরের মুখ থুবড়ে পড়ার মধ্যেই সল্লু মিয়ার পরবর্তী সিনেমার নাম প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: সালমান খান (Salman Khan)অভিনীত সিকন্দার (Sikander) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ের্ছে। সিনেমাটি সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও হতাশ করেছে। যদিও সিকন্দর মুক্তির দিন প্রিয় ভাইজানের অভিনয় দেখকার জন্য তাঁর অনুরাগীরা সকলেই ভিড় জমিয়েছিলেন সিনেমাহলে। কিন্তু এ আর মুরুগাদোসের পরিচালনা তাঁদেরও দুঃখ দিয়েছে। সিকন্দারের মুখ থুবড়ে পড়ার খবরের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে সলমন খান পরবর্তী সিনেমা নিয়েও আপডেট এসে গিয়েছে। এবার তিনি অভিনয় করতে চলেছেন সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে। সিনেমার নাম গঙ্গা রাম।

ছবিটি পরিচালনা করবেন কৃষ আহির (Krish Ahir)। ‘গঙ্গা রাম’ (Ganga ram)- সিনেমার মধ্য দিয়েই আহিরের পরিচালক হিসাবে অভিষেক হচ্ছে। যদিও তিনি এর আগে টিউবলাইট (Tubelight), টাইগার জিন্দা হ্যায় (Tiger zinda Hai) এবং রেস ৩ (Race 3)-এর মতো ছবিতে সহকারী পরিচালক এবং রাধে এবং অ্যান্টিমের মতো ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। কৃষ যেসব ছবিতে আগে কাজ করেছেন সেগুলি দেখে সল্লু মিয়ার অনুরাগীরাও খুব একটা খুশি নন। তাঁর মধ্যে সিনেমার নাম গঙ্গারাম দেখেও চটেছে অনেকে।

 

ভাইজানেরর এক অনুরাগী নিজের X অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে, শেল্ভে গঙ্গা রাম করেছেনএবং লিখেছেন, “অবাস্তব নেতিবাচকতা। এমনিতেই মাথা খারাপ হয়ে আছে, তার মধ্যে ভাবার গঙ্গারাম –এর কথা বলে মেরেই ফেলবে।” ভক্তরা আরও উল্লেখ করেছেন যে গঙ্গা রাম সলমনের বাড়ির একজন পরিচারকের নাম। কপিল শর্মার শো’তে এসে খান ভাইয়েরা তাঁর সম্পর্কে কথা বলেছিলেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00