Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বছরের শেষেই ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রূপাঞ্জনা

ভেবেছিলাম জীবনে কখনও নতুন সম্পর্কে জড়াব না। কিন্তু রাতুলের সঙ্গে কখন যে জড়িয়ে পড়লাম। ডিসেম্বরে আমাদের সামাজিক বিয়ের ডেট পাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক সুখবর। দিন কয়েক আগেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, মিষ্টি সিং। স্বপ্নের পুরুষের সঙ্গে ই গাঁটছড়া বেঁধেছেন টলিউডের টেলি পর্দার দুই ডিভা। তবে এখানেই শেষ নেই, বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন রুশা, এবং পর্দার বাহা। এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে অভিনেত্রী রূপাঞ্জনারও। গত ফেব্রুয়ারিতেই নিজের বাগদত্তার সঙ্গে আলাপ করে দিয়ে ছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। নিজের থেকে বয়সে ৬ বছরের ছোট্ট পুরুষকে মন দিয়েছেন অভিনেত্রী। তাও আবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শুটিংয়ে পাহাড়ে গিয়ে সম্পর্কের শিলমোহর দেন তিনি। তাঁদের নিয়ে কম হাসাহাসিও হয়নি। কিন্তু তাতে একেবারেই ডোন্ট কেয়ার অভিনেত্রীর।

২০১৭ সালে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন রূপাঞ্জনা মিত্র। এবার ডিসেম্বরেই দ্বিতীয় ভালোবাসা পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন দীপার শাশুড়ি। সাক্ষী থাকবে তাঁর ৮ বছরে ছেলে রিয়ান। ফেব্রুয়ারি মাসেই বাগদানের ঘোষণা করেছিলেন তিনি, এবার স্পষ্ট জানিয়ে দিলেন বছর শেষেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য সেনগুপ্ত হিসাবে ছোটপর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন রূপাঞ্জনা। রাতুলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা করেননি রূপাঞ্জনা। গত কয়েক বছর ধরেই প্রেম তাঁদের। ১৫ বছর দীর্ঘ দাম্পত্য ভেঙে বেরিয়ে এসেছিলেন তিনি। এরপর ছেলেকে নিয়েই দুনিয়া হয়েছিল তাঁর। সেখানেই সুখের আরও একটু পরশ যোগান রাতুল।

এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘খুব কম বয়সে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম। পরে বুঝেছি সিদ্ধান্তটা ভুল ছিল। সমালোচনা মুখ বুজে সহ্য করেছি। ভেবেছিলাম জীবনে কখনও নতুন সম্পর্কে জড়াব না। কিন্তু রাতুলের সঙ্গে কখন যে জড়িয়ে পড়লাম। ডিসেম্বরে আমাদের সামাজিক বিয়ের ডেট পাকা। সমাজ আমাদের বিয়েটা কোন চোখে দেখবে সেটা নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে। আসলে বয়সে আমি রাতুলের চেয়ে অনেকটাই বড়। পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন কেউই কটাক্ষ করতে ছাড়ে না’। প্রায় ৪-৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন রাতুল-রূপাঞ্জনা। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00