Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিভোর্সের জল্পনায় শিলমোহর, নিজের নাম বদলে দিলেন মাহি

এত ধোঁয়াশার পর অবশেষে মাহি নিজেই ডিভোর্সের জল্পনায় শিলমোহর দিলেন। নিজের নামটা বদলে নিলেন মাহি। হঠিয়ে দিলেন স্বামীর পদবী। ২০১২ সালে যখন চলচ্চিত্রে পা রেখেছিলেন মাহি, তখন তাঁর নাম ছিল শারমীন নিপা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান বাংলাদেশের চর্চিত নায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালে রাজনৈতিক ব্যক্তিত্ব রকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর ২০২৩ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র ফারিশ। কিন্তু আচমকাই কী হল যে, ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

যদিও অভিনেত্রী ভিডিও বার্তায় বলেছেন যে, তাঁদের মধ্যে কিছু বোঝাপড়ার সমস্যা থাকায় ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সিদ্ধান্তটি তাঁদের দুজনেরই। এদিকে অভিনেত্রীর স্বামী তাঁদের ডিভোর্সের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রেখেছেন। এমন জল্পনার মাঝেই কিছুদিন আগে রকিব ছেলে ও মাহির সঙ্গে ছবি দিয়ে স্ত্রীকে আদরে ভরান। সুতরাং মাহি আদৌ ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই সোমবার সকালে উদ্ভট একটি পোস্টে অভিনেত্রী জানান, তিনি নতুন জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন। এত ধোঁয়াশার পর অবশেষে মাহি নিজেই ডিভোর্সের জল্পনায় শিলমোহর দিলেন। নিজের নামটা বদলে নিলেন মাহি। হঠিয়ে দিলেন স্বামীর পদবী। ২০১২ সালে যখন চলচ্চিত্রে পা রেখেছিলেন মাহি, তখন তাঁর নাম ছিল শারমীন নিপা। কিন্তু সিনেমায় যোগদানের পর নাম বদলে মাহিয়া মাহি রাখেন নায়িকা। এরপর রকিবকে বিয়ের পর মাহি তাঁর নামের সঙ্গে রকিবের পদবী সরকার জুড়ে দেন। এবার সেই পদবীও উড়িয়ে দিলেন নায়িকা, সুতরাং তাঁদের বিচ্ছেদের খবর পাকা। এদিকে প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করছেন মাহি। এদিকে গতকাল মাহির স্বামী রকিব মাহিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

মঙ্গলবার ফেসবুকে সন্তান ফারিশের সঙ্গে একটি ছবি প্রকাশ করে রাকিব লেখেন, ‘আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লেয়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস,নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক। (অপরিবর্তিত ফেসবুক)’ এরপর মাহির আস্থার আস্তানায় মাদক দ্রব্য সেবন করা নিয়ে লেখেন, ‘ভয়ংকর রাতে আস্থার আস্তানায় সাজানো সিসা। তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফীর অজুহাতে আড়ালেই রয়ে গেল। সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব না। (অপরিবর্তিত ফেসবুক)’ সবশেষে লেখেন, ‘সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়ায় আসে না বাবা। ইনশাআল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ।(অপরিবর্তিত ফেসবুক)’। ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালের ২৪ মে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি, ২০২০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00