তরোয়াল হাতে এবার রণংদেহী মেজাজে রুক্মিণী, দেবের সঙ্গে কোথায় ছুটি কাটাচ্ছেন?

এতদিন দেবের ক্যাসুয়াল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও অনেকদিন পরে ছবি দিলেন রুক্মিণী। সদ্য রিলিজ হয়েছে তাঁর টেক্কা ছবি। দেবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন তারকা সাংসদ দেবের ‘এমনি’ পোজে কাঁপছিল গোটা নেটপাড়া। এবার তাঁর বিশেষ বান্ধবীর রুক্মিণী মৈত্রর রণংদেহী পোজে কাঁপছে নেটপাড়া। পুজো শেষ হতেই ঘুরতে গিয়েছেন দেব। কিন্তু এবার তাঁকে রুক্মিণী মৈত্র সঙ্গ দিচ্ছেন কিনা তা স্পষ্ট নয়। কিন্তু বিদেশে উড়ে গিয়ে প্রতিদিন নানারকম ছবি দিয়ে তরুণীদের পাগল করছেন দেব। ক্যাসুয়াল জিন্স-শার্ট পরেই নেটমহলে ঝড় তুলছেন দেব। তারকা থেকে এখন দাপুটে সাংসদ। অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে এখন যেন তাঁর নামটা জড়িয়ে গিয়েছে। যদিও কখনই নিজেদের সম্পর্কের বিষয়টি চাউর করেননি তারকা জুটি, কিন্তু ভক্তদের জানতে আর বাকি নেই যে, তাঁরা প্রেম করছেন না! তবে এখন একটাই বিষয় দেখার কবে বিয়ে করছেন দেব-রুক্মিণী!

যাই হোক, পুজো শেষ হতেই বিদেশে উড়ে গিয়েছেন দেব। এতদিন দেবের ক্যাসুয়াল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও অনেকদিন পরে ছবি দিলেন রুক্মিণী। সদ্য রিলিজ হয়েছে তাঁর টেক্কা ছবি। দেবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল রুক্মিণীকে। ছবিটি বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে। এবার বেড়াতে গিয়ে আবারও রণংদেহি মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। দুহাতে তুলে নিলেন তরবারি। ঝাঁপিয়ে পড়লেন যোদ্ধাদের উপর। কিন্তু কোথায় গিয়েছেন তারকা যুগল তা জানা যায়নি। বা দেবের সঙ্গেই রুক্মিণী রয়েছেন কিনা তাও জানা নেই। অথচ দুজনে নিজেদের একের পর এক ছবি দিয়ে চলেছেন। তাও আবার একই জায়গায়। তবে সেখানে ইতিহাসের ছোঁয়া রয়েছে। তেমনই এক জায়গায় গিয়ে মজার ছলেই তলোয়ার হাতে তুলে নেন রুক্মিণী। এদিন এই ‘যুদ্ধ যুদ্ধ খেলা’র একাধিক ছবি শেয়ার করেছেন রুক্মিণী তাঁর ইনস্টাগ্রামে। আর শেয়ার করেছেন ভিডিও। তাতেই যোদ্ধার বেশধারীদের সঙ্গে অভিনেত্রীকে রণংদেহী রূপে দেখা যাচ্ছে। নিজের পোস্টের ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, ‘শনিবার… শুরু হয়ে যাক খেলা!’

এই সমস্ত কাণ্ড ঘটিয়েই আবার দেবের সঙ্গে ঝরণা দেখতেও গিয়েছিলেন রুক্মিণী। সেই ছবি-ভিডিও সবটাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুক্মিণী। ওদিকে দেবও একের পর এক ছবি ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করেই চলেছেন এবং ক্যাপশনে লিখছেন, এমনি।

প্রেমিকের পোশাক গায়ে জড়িয়ে নয়া ফটোশুটে গ্ল্যামারাস রুক্মিণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]