Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শ্লীলতাহানির ঘটনা সবসময় ঘটছে’, হোলিতে জাপানি যুবতীকে হেনস্থার প্রতিবাদে সোচ্চার দেবলীনা

আপনি যেকোনও ধর্মের উৎসব উদযাপন করুন না কেন, যাঁদের অন্যায় করার মনোভাব রয়েছে, তাঁরা যেভাবেই হোক তা করবেই। সেটা এখানে হোক বা অন্য কোনো দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই গিয়েছে হোলি উৎসব। গোটা বাংলায় হোলির আগের দিন দোল উৎসব পালন করা হলেও দেশ জুড়ে রঙের উৎসব পালিত হয়েছে গত ৮ মার্চ। যাই হোক, হোলির দিন মোটামুটি দৈনন্দিন জীবনের ধরণে একটু বদলায়। তাই হোলির দিনে অপরাধের সংখ্যাও বেড়ে যায়। চলতি বছর হোলির দিন দিল্লিতে এক জাপানি মহিলাকে হেনস্থা করার ঘটনায় আজও দেশ ক্ষুব্ধ। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। যিনি মাস কয়েক আগেই মুসলিমকে বিয়ে করে একাধিক বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন।

এদিন অভিনেত্রী টুইটে জানান, এই ধরণের ঘটনাগুলি একেবারেই ভুল৷ তিনি টুইটে হিন্দিতে লিখেছেন, “মহিলা এবং মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে৷ অপরাধী বা নির্যাতিতার ধর্ম কি, তাঁর সঙ্গে অপরাধ কোনও উৎসবে ঘটেছে কিনা, তাতে কিছু আসে যায় না। প্রতিদিনই একজন না একজন নারী নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। আপনারা কি তাঁদের জন্য আদৌ কিছু করতে পারছেন? ধর্ষণ, শ্লীলতাহানি, হামলা প্রতিদিনই ঘটছে, এটি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আপনি কি এগুলোর বিরুদ্ধে কখনও আওয়াজ তুলছেন? আপনি যেকোনও ধর্মের উৎসব উদযাপন করুন না কেন, যাঁদের অন্যায় করার মনোভাব রয়েছে, তাঁরা যেভাবেই হোক তা করবেই। সেটা এখানে হোক বা অন্য কোনো দেশে।”

দেবলিনা গতবছর ডিসেম্বরে একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে শানওয়াজ শেখকে বিয়ে করেছিলেন। পরে তিনি তাঁদের বিয়ের ছবি দিয়ে তাঁর বিয়ের ঘোষণা দেন। এর পরে, এই দম্পতিকে তাঁদের আন্তঃধর্মীয় বিয়ের জন্য কেউ কেউ নিন্দা করেছিলেন। দেবলিনা তাতেও কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। প্রসঙ্গত, হোলি উদযাপনের দিন রাজধানী নয়াদিল্লির রাস্তায় তীব্র হয়রানির শিকার হন এক ২২ বছরের জাপানি যুবতী। একদল পুরুষ জোরপূর্বক তাঁকে রাস্তায় রং মাখিয়ে দেয় এবং তাঁর মাথায় ডিম থেঁতলে দেয়। এরপর তাঁকে জড়িয়ে ধরে ভিডিও করার চেষ্টা করে। আর ভিডিওটি ভাইরাল হতে দেশবাসী ক্ষুব্ধ হয়ে যায়। মেগুম নামের মেয়েটি তাঁর টুইটার হ্যান্ডেলে গিয়ে ভিডিওটি পোস্ট করেন। কিন্তু পরক্ষণেই তিনি ভিডিওটি মুছে দেন। কারণ এই ভিডিওটি পোস্ট করার পর ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00