Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ওটিটি থেকে অবিলম্বে ছবি সরান’, ‘বাওয়াল’ নির্মাতাদের হুঙ্কার ইহুদি মানবাধিকার সংস্থার

ছাড়াও অ্যাডলফ হিটলারের গণহত্যা তথা হলোকস্টের মর্মান্তিক পরিণতিকে লঘু করেছে বাওয়াল। আউশভিৎজ কোনও উপমা নয়, এটা এক ঐতিহাসিক নিষ্ঠুরতার দলিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ছবি ঘিরে একের পর এক বিতর্ক। এবার বিতর্কের কোপে বরুণ-জাহ্নবীর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাওয়াল’। সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবি। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে নীতেশ তিওয়ারির ‘বাওয়াল’। আসলে এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকস্টের সঙ্গে এক যুগলের সম্পর্কের টানাপড়েনের তুলনা করা হয়েছে। হলোকস্টের মতো নির্মম এক ঐতিহাসিক অধ্যায় বলিউডি রোম্যান্টিকতার আদলে কতটা মিল খায় সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিদেশেও ছবি নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়েছে। এবার ছবি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার দাবি ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন ওয়াইসেনথল সেন্টারের। ছবিতে কনসেনট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারের ভিতরে শুট করা একটি দৃশ্য নিয়েই বিতর্ক শুরু।

জাহ্নবীর সংলাপটি বাংলা ভাষায় তর্জমা করলে দাঁড়ায়, ‘সব সম্পর্কই এক সময় আউশভিৎজের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যায়’। আর তাতেই অসন্তুষ্ট দর্শক। আপত্তিকর সংলাপে ক্ষুব্ধ ইহুদি মানবাধিকার সংস্থাও। তীব্র নিন্দা করে তাঁরা বিবৃতিতে জানিয়েছে, ‘ছবির মুখ্য চরিত্রদের মাধ্যমে এই সকল সংলাপ বলিয়ে নীতেশ তিওয়ারি প্রায় ৬০ লক্ষ ইহুদির স্মৃতিকে নষ্ট করেছে। এছাড়াও অ্যাডলফ হিটলারের গণহত্যা তথা হলোকস্টের মর্মান্তিক পরিণতিকে লঘু করেছে বাওয়াল। আউশভিৎজ কোনও উপমা নয়, এটা এক ঐতিহাসিক নিষ্ঠুরতার দলিল।’

তাই অবিলম্বে এই ছবি অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর দাবি তুলেছেন ইহুদি মানবাধিকার কমিশন। গত ২১ জুলাই আমাজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘বাওয়াল’। তবে ছবিটি যতটা প্রশংসা পেয়েছে তার থেকেও বেশি দুর্নাম কুড়িয়েছে। সম্প্রতি একটি এই বিতর্কের বিষয়ে ছবির মুখ্য অভিনেতা বরুণ বলেন, ‘আমি অনেকের থেকেই শুনছি যে কিছু দর্শকের আমাদের ছবি দেখে গায়ে লেগেছে। আমি বুঝতে পারছি না কেন। অনেক ইংরেজি ছবিতেই তো এমন অনেক কিছু দেখানো হয়। হলিউড বলে ওদের যা ইচ্ছা তাই করার স্বাধীনতা রয়েছে। আর আমরা কোনও কিছু করলেই তাতে অসুবিধা!’ এরপর ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-কে কটাক্ষ করেও একাধিক বক্তব্য রেখেছেন বরুণ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00