Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Tekka Trailer: ধনীর মেয়েকে অপহরণ করে সমাজের উঁচুশ্রেণীর মানুষের সঙ্গে ‘টেক্কা’ দেবের

ছবিতে একেবারে ছাপোষা, সাদামাটা অবতারে, সুপারস্টারকে দেখা গিয়েছে। এবং তাঁকে বলতে শোনা যায়, পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরীব হওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিজারেই চমক দিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় এবং তারকা সাংসদ দেবের পুজো রিলিজ ‘টেক্কা’। এবার প্রকাশ্যে এলো ‘টেক্কা’র ট্রেলার। টেক্কার টিজারে মরচে ধরা সিস্টেম-সমাজের ভিত নড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেব। আর এবার ট্রেলার (Tekka Trailer) বড় প্রশ্ন ছুঁড়ে দিলেন দেব। ‘চাকরি ফেরত দেবে কে?’ ঘুণ ধরা সমাজ, সিস্টেমের মাঝে নিম্নবিত্তরা কিভাবে জীবন যাপন করেন, নিত্যদিন কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, সেই ঝলকই উঠে এলো পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কার ট্রেলারে। ট্রেলারের শুরুতেই দেবের হুঙ্কার, “এবার ভয়ঙ্কর খেলা হবে।”

ছবিতে একেবারে ছাপোষা, সাদামাটা অবতারে, সুপারস্টারকে দেখা গিয়েছে। এবং তাঁকে বলতে শোনা যায়, পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও কেউ খোঁজ রাখে না। নিম্নবিত্তের মানুষদের এই সমাজে চাকরি খোয়ানোর কি জ্বালা, সেই চরিত্রেই অভিনয় করেছেন দেব। তবে সিনেমার পরতে পরতে যে চমক রেখেছেন সৃজিত। একই ফ্রেমে রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়েরাও স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ, সবটাই ট্রেলারে ফুটিয়ে তুলেছেন পরিচালক।

বহুদিন ধরেই অ্যাকশন-রোমান্স বাদ দিয়ে অন্য ধাঁচের ছবি করছেন অভিনেতা। ‘টেক্কা’ ছবিতেও একইভাবে বাজিমাত করতে চলেছেন দেব। অন্য ধাঁচের প্রতিটা ছবিতে নিজের অভিনয় পরতে পরতে প্রমাণ করছেন সুপারস্টার। সৃজিতের ‘টেক্কা’ও তার ব্যতিক্রম নয়। ট্রেলার অনুযায়ী, ইকলাখের ভূমিকায় অভিনয় করছেন দেব। যিনি একজন বাড়ির পরিচারক। এক খুদে ধনকুবেরের মেয়েকে স্কুল থেকে অপহরণ করেই সমাজের উঁচুতলার মানুষের সঙ্গে পাঙ্গা নেবেন দেব। তাঁর প্রতিশোধ নেওয়ার গল্পই বলবে টেক্কা। একজন সাধারণ মানুষ হিসেবে দুষ্টের দমন করতে দেখা যাবে দেবের চরিত্রটিকে। প্রতিশোধ নেওয়ার জন্য অপহরণ করেছিল এক স্কুল পড়ুয়া মেয়েকে। আর ছবিতে পুলিশ অফিসার রুক্মিণী মৈত্র, তাঁর চরিত্রও ততধিক ঝাঁঝালো। স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে অপহৃত স্কুল পড়ুয়ার মায়ের ভূমিকায়, পাশাপাশি তিনি একজন ধনকুবেরের স্ত্রী। ছবিতে তাঁর চরিত্রেও চমকের শেষ নেই। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টেক্কা’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00