Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘একই বছরে ২২ টি ছবি মুক্তি, কলকাতা থেকেও টানা ৯ দিন বাড়ি যেতে পারিনি’: বুম্বা দা

আমার গাড়ির ছাদে চাদর রেখে গাছের নিচে ঘুমোতাম। কাছের একটি চায়ের দোকান কে বলতাম কখন সকালের চা দিয়ে যেতে, বাধাধরা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান গতিতে দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাস দুয়েক আগেই জুবিলি-সিরিজের মাধ্যমে হিন্দি ওয়েব দুনিয়ায় পা রাখেন অভিনেতা, এরপর থেকেই সফলতা যেন তাঁর হাতের মুঠোয়। বেশ নাম কামাচ্ছেন টলিউডের বুম্বা দা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত আরও একটি হিন্দি ওয়েবসিরিজ ‘Scoop’। সেটিও দারুণ দাপিয়ে বেড়াচ্ছে ওয়েব জগতে। ব্যাক-টু-ব্যাক জুবিলি এবং স্কুপের মাধ্যমে রীতিমতো এখন হিন্দি ওয়েব হিরো হয়ে উঠেছেন তিনি। দর্শক এবং সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে দুটি সিরিজই। সত্য ঘটনা অবলম্বনে তৈরি স্কুপে, সাংবাদিক জয়দেব সেনের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে, প্রসেনজিৎ তাঁর শীর্ষতম কেরিয়ারের জার্নি নিয়ে একাধিক অজানা কথা জানালেন।

Mashable ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারে, তিনি জানান, “অভিনয়ের প্রাথমিক জীবনে একদিনে একাধিক শিফট করতাম, মধ্যরাত পর্যন্ত চলত। ২০০৪ সালে আমার ২২ টি মুক্তি পেয়েছিল। এছাড়াও বছরে আমার ১০-১২ টি ছবি মুক্ত পেত, আমি তখন দিনে তিনবার শিফট করতাম। সেই বছরই মুক্তি পেয়েছিল আমার অন্যতম ব্লকবাস্টার বাংলা চলচ্চিত্র ‘বাবা কেন চাকর’। কিন্তু এই শিরোনামটি ব্যঙ্গাত্মক রয়েছে আজও। একই সময়ে ঋতুপর্ণ ঘোষের উৎসব নামে একটি ছবি করছিলাম। যেটি একটি কাল্ট ফিল্ম ছিল। তাই সকালে বাণিজ্যিক ছবির শুটিং করতাম আর রাতে ঋতুপর্ণ ঘোষের ছবির শুটিং করতাম। যা ছিল সম্পূর্ণ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তবে সমস্ত চরিত্রই সাবলীলভাবে করার চেষ্টা করেছি। একবার একই সঙ্গে নয়টি ছবির শুটিং চলেছে। সে সময় এটা ছিল প্রথম পাতার খবর, আমি কলকাতায় থেকেও টানা নয় দিন বাড়ি ফিরতে পারিনি। স্টুডিওতে খেতাম, স্টুডিওতে ঘুমাতাম এবং স্টুডিওতেই সমস্ত কাজ করতাম। একটি শিফট বিকাল ৫টায় শেষ হত, পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হত। তখন ভ্যানিটি ভ্যান ছিল না। আমার গাড়ির ছাদে চাদর রেখে গাছের নিচে ঘুমোতাম। কাছের একটি চায়ের দোকান কে বলতাম কখন সকালের চা দিয়ে যেতে, বাধাধরা ছিল।”

হংসল মেহতা এবং মৃন্ময়ী লাগু ওয়াইকুল দ্বারা নির্মিত, স্কুপে আরও অভিনয় করছেন, করিশ্মা তান্না, মহম্মদ জিশান আইয়ুব, এবং হার্মান বাওয়েজা। সাংবাদিক জিগনা ভোরার স্মৃতিকথার উপর ভিত্তি করে, ছবিটি নির্মিত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00