Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাল বেনারসী, মানানসই মেকআপে পরিপূর্ণ ‘বেণী বৌদি’, সাত পাকে বাঁধা পড়লেন সুদীপ্তা

তৃণমূল দলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত তাঁর। এবার রাজনৈতিক পরিবারের পারমানেন্ট সদস্য হয়ে গেলেন সুদীপ্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে সাজো সাজো রব। বিয়ে হয়ে গেল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের (Sudipta Banerjee)। বর্তমানে ‘সোহাগ জল’-এর খলনায়িকা তিনি, দর্শকদের কাছেও তাঁর অভিনয় বেশ পছন্দ। এতদিন অনস্ক্রীন বউ হয়েছেন, এবার বাস্তবেও বৌ হয়ে গেলেন সুদীপ্তা। বাস্তব জীবনে ভীষণ মিষ্টি স্বভাবের একজন মানুষ ‘বেণী বৌদি’। অবশেষে অনেক দিন ধরেই তাঁর বিয়ে নিয়ে কম-বেশি সকলের উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে অপেক্ষার পালা শেষ। সোমবার শ্রমিক দিবসের দিনই গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সী। একেবারে রীতি মেনে বিয়ে করলেন তিনি। প্রথমে হল রেজিস্ট্রি ম্যারেজ, এরপর হল ছাদনাতলায় বিয়ে। সিরিয়ালের সেট থেকে শুরু করে বাড়ি সব জায়গাতেই জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন অভিনেত্রী।

শুটিংয়ের ফাঁকে ফাঁকে ‘চিট ডে’ পালন করেছেন নায়িকা। আজ সারাদিন মেহেন্দি, গায়ে হলুদে নজর কেড়েছে সুদীপ্তার সাজ। ছোটপর্দায় বহুবার কনের সাজ সেজেছেন সুদীপ্তা, তবে রিয়েল লাইফে কেমন সাজলেন তিনি? সন্ধ্যে থেকেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ সুদীপ্তার সাজ নেটপাড়ায় ঘোরাফেরা করছে। টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, একেবারে মোহময়ী সুন্দরী সুদীপ্তা। একদম সাবেকি বাঙালি কনের সাজেই চমক দিলেন অভিনেত্রী, তবে তাঁর সাজে একটু ভিন্ন লুক নজরে এসেছে, শাড়ির সঙ্গে ফুলস্লিভস ব্লাউজ ছিল তাঁর। গলায় সোনার নেকপিস, রানি হার, আর চোকার সঙ্গে কানে ভারী দুল। মাথাপট্টি, নথ, কোমরবন্ধ, একেবারে রাজরানীর মতো সেজেছেন বেণী বৌদি।

আজ শহরের এক বিলাসবহুল রিসর্টে বসেছিল সুদীপ্তার বিয়ের আসর। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিলেন প্রায় ৭০০ জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই-এর নানান পদ। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা, আরও কত কী! আমন্ত্রিতের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। কিন্তু নবদম্পতিকে আর্শীবাদ করতে আসতে পারেননি মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন ‘সোহাগ জল’-এর কলাকুশলীরাও। শ্রীতমা, অস্মিতা মুখোপাধ্যায়-সহ অনেকেই ছিল তাঁর বিয়ের বিশেষ অতিথি। বছর দেড়েক আগেই সৌম্যর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা, এবার চার হাত এক হল। কখনই প্রেমকে লুকিয়ে রাখেন নি সুদীপ্তা। প্রেমিক সৌম্য নিজে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। তৃণমূল দলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত তাঁর। এবার রাজনৈতিক পরিবারের পারমানেন্ট সদস্য হয়ে গেলেন সুদীপ্তা। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00