পুজো মণ্ডপে সন্তানের মতো আগলে এক শিশুকে মিষ্টি খাইয়ে দিলেন রানি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রানি মুখোপাধ্যায় মা কালীর মূর্তির কাছে গিয়ে দেবীর আশীর্বাদ নিচ্ছেন। এদিন অভিনেত্রীকে বেগুনি রঙের শারারাতে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইতে থেকেও দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোতেও জমিয়ে আনন্দ করার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। মুম্বইতে থাকলেও তিনি আদ্যপন্ত বাঙালি। শারদীয়ার সময়তেও পুজোর মণ্ডপগুলিতে দেখা যায় তাঁকে। সম্পূর্ণ তারকা সত্ত্বা ফেলে দিয়ে এক্কেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন অভিনেত্রী। ঢাক বাজান, কাঁসর বাজান, পুজোর সমস্ত কাজকর্ম একা হাতে করেন তিনি। সঙ্গে তাঁর তুতো বোন কাজলও থাকেন। দুই অভিনেত্রী ভিডিওই সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ায়। মুম্বই থেকেও বাঙালি হিসেবে বাঙালি সংস্কৃতি কখনই ভোলেন নি অভিনেত্রী। যাই হোক, এই মুহূর্তে বি-টাউনে দিওয়ালি উদযাপন চলছে পুরোদমে।

অনেক সেলিব্রিটিদের বাড়ির দিওয়ালি পার্টিতে যোগ দিচ্ছেন তারকারা। বসছে চাঁদের হাট। যেমন জাহ্নবী কাপুর তার পরিবার এবং প্রেমিক শিখর পাহাদিয়ার সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। বরুণ ধাওয়ান তার স্ত্রী নাতাশা দালাল, বাবা ডেভিড ধাওয়ানের অফিসে গিয়ে দিওয়ালি উদযাপন করেছেন। অন্যদিকে গতকাল রানি মুখোপাধ্যায় মুম্বইয়ের একটি বিখ্যাত কালী মণ্ডপে গিয়েছিলেন। এবং অনুষ্ঠানে তাঁকে মণ্ডপের মধ্যেই একটি শিশুকে মিষ্টি খাওয়াতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রানি মুখোপাধ্যায় মা কালীর মূর্তির কাছে গিয়ে দেবীর আশীর্বাদ নিচ্ছেন। এদিন অভিনেত্রীকে বেগুনি রঙের শারারাতে দেখা গিয়েছিল। তিনি একটি খোঁপা বেঁধেছিলেন এবং পাশে ফুল ছিল। বলাই বাহুল্য, অভিনেত্রীকে খুব সুন্দর দেখাচ্ছিল।

ইনস্টাগ্রামে রানির ভিডিওতে দেখা গিয়েছে, রানি একটি শিশুকে মিষ্টি খাওয়াচ্ছেন। অভিনেত্রীর এই ভাবভঙ্গি ভক্তদের দ্বারা বেশ প্রশংসিত হয়েছে। কারণ অভিনেত্রী ঠিক নিজের সন্তানের মতো মিষ্টি খাওয়াতে হাত বাড়িয়েছিলেন, যা শিশুটির মুখে হাসি এনেছিল।পাশাপাশি ওই মণ্ডপে থাকা সবাইকে মিষ্টি বিলিয়ে দিলেন। অভিনেত্রীর ভাবভঙ্গি রীতিমতো বাজিমাত করেছে। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই একজন ব্যবহারকারী লিখেছেন, ‘রানি যে কোনও উৎসবে পুজো করতে ভোলেন না।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘রানি সবসময় মানুষের মন জয় করেন।’ কাজের ফ্রন্টে, রানিকে শেষ দেখা গিয়েছিল, ২০২৩ সালে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়েতে। অভিনেত্রী চোরি চোরি চুপকে চুপকে, হিচকি, মারদানি, কাভি আলবিদা না কেহনা, বান্টি অর বাবলি, ব্ল্যাক, হাম তুম, তা রা রাম পাম, লাগার মতো চলচ্চিত্রের জন্য পরিচিত।

মুম্বইতে দুর্গার বিদায় পর্বে জমিয়ে সিঁদুর খেললেন রানি-কাজলরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]