প্রিয় সঙ্গীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রণদীপ হুডা, কাকে হারালেন বলি অভিনেতা?

আমাদের আনন্দ ছিল, আমরা প্রচুর মজা করেছি, আমরা পাহাড়ে আরোহণ করেছি। ২০০২ সালে গেইলর্ড (জিওয়াই) কর্তৃক একটি সেনা ডিপোতে তুমি জন্মগ্রহণ করেছিলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু মানুষ নয়, পোষ্যও অনেকটা কাছের হয়! যাঁরা পোষ্যপ্রেমী তাঁদের কাছে পোষ্য মৃত্যুর শোকের থেকে বড় কিছু হতে পারে না! তারকাদের কাছেও পোষ্যের মৃত্যুর যন্ত্রণা অনেকটাই একইরকম। সম্প্রতি নিজের পোষ্য ঘোড়াকে হারিয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। চলতি সপ্তাহেই মারা গিয়েছে তাঁর ২৩ বছর বয়সী পোষ্য ঘোড়া রঞ্জি। বর্তমানে প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকে বিভোর নায়ক। শনিবার (২ অগস্ট) সোশ্যাল মিডিয়ায় পোষ্য ঘোড়ার সঙ্গে দুটি ছবি পোস্ট করে পশুটিকে একটি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি দিলেন রণদীপ। পাশাপাশি রণদীপ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে রঞ্জির সঙ্গে তার কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছেন। রঞ্জির মৃত্যুতে তাঁর ‘হৃদয় ভেঙে পড়েছে। তিনি আর কোনও ঘোড়াকে পোষ্য হিসেবে পালধ করবেন না। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “আমাদের আনন্দ ছিল, আমরা প্রচুর মজা করেছি, আমরা পাহাড়ে আরোহণ করেছি। ২০০২ সালে গেইলর্ড (জিওয়াই) কর্তৃক একটি সেনা ডিপোতে তুমি জন্মগ্রহণ করেছিলে। তোমার আকার এবং একটি চোখের কৃমির অপারেশনের ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনী তোমাকে প্রত্যাখ্যান করেছিল। এই একচোখের ছোট্ট ঘোড়াটি নিলামে বিক্রি করে একজন টাঙ্গা ওয়ালা কিনে নিয়েছিল। সেখান থেকে আমি তোমাকে রক্ষা করেছিলাম। কিন্তু কর্নেল সাহেব তার আশ্চর্য শিশু বিক্রি করতে অনিচ্ছুক ছিলেন। কিন্তু নিয়তি তোমাকে আমার জীবনে এনেছিল। তুমি আমার জীবনকে সমৃদ্ধ করেছিলে। আজ তোমাকে ছাড়া আমি কী করে থাকবো?’

এরপর ঘোড়ার নাম রঞ্জি রাখার কারণ ব্যাখ্যা করে অভিনেতি বলেন, “আমি তার নাম রঞ্জি রেখেছিলাম কারণ তার এক চোখ ছিল মহারাজা রঞ্জিত সিং গায়কোয়ারের মতো (রঞ্জি ট্রফি তার নামে নামকরণ করা হয়েছে)। কর্নেল কর্তৃক তার মুক্ত লালন-পালনের কারণে সে একজন মুক্তমনা হয়ে উঠেছিল। আমরা তাকে যে সমস্ত ধরণের আস্তাবলে রাখতাম সেখান থেকে সে লাফিয়ে বা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসত। তার শিশুসুলভ প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে তার সঙ্গে কখনও আমার একঘেয়ে মুহূর্ত কাটত না। সবসময় মুক্তভাবে দৌড়াতে চাইত। সেও সেভাবেই লাফিয়ে পড়ত। সে আমাকে অনেক বাধা পেরিয়ে উড়ে যেতে সাহায্য করেছিল। সে আমাকে ভালোভাবে বহন করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তার জীবনের সেরা বছরগুলিতে সে ল্যামিনাইটিসে আক্রান্ত হয়েছিল। যার কারণে বেশিরভাগ ঘোড়াই মৃত্যুবরণ করে। অবশেষে ২৩ বছর বয়সে সে অন্য জগতে চলে গেল, যা ৯০-এর দশকের ঘোড়া পালনের মতোই। হৃদয় ভেঙে গিয়েছে আমার এবং আর ঘোড়া রাখতে চাই না। আমি তোমাকে বিদায় জানাচ্ছি আমার প্রিয় বিশ্বস্ত বন্ধু। আমার রঞ্জি। আমাদের সময় শেষ হয়ে গেল ভাই।

 

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

বোঝাই যাচ্ছে, অভিনেতার কাছে তার রঞ্জি কতটা প্রিয় ছিল। এদিকে, কাজের ক্ষেত্রে, রণদীপকে শেষবার সানি দেওলের সঙ্গে ‘জাত’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিতে তিনি বিরোধী রণতুঙ্গার ভূমিকায় অভিনয় করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেতা তার ভূমিকার জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। পরবর্তীতে তাকে জন সিনা, জেসিকা বিয়েল এবং স্যাম রিচার্ডসনের সঙ্গে আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি ছবি ‘ম্যাচবক্স’-এ দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কার্তিক আরিয়ানের প্রতিবেশী এবার রণদীপ, আন্ধেরিতে ৫.৬৩ কোটির ফ্ল্যাট কিনলেন অভিনেতা

জাতীয় উদ্যানের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ, হাইকোর্টে বড় জয় রণদীপ হুডার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]