Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝলক দিক লাজার মঞ্চে ফের রাবন বধ করবেন রামায়ণের রাম-সীতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ জনপ্রিয় রিয়ালিটি শো ঝলক দিক লাজা সিজন ১০-এর দিওয়ালি (Diwali) স্পেশাল এপিসোডে রাবনকে হত্যা করতে চলেছেন ভারতীয় টেলিভিশনের রাম অরুণ গোভিল। সম্প্রতি জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের প্রোমো প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শুধু রাম রূপী অরুণ গোভিলই নয় রিয়্যালিটি শোয়ের এই পর্বে মঞ্চে উপস্থিত থাকছেন সীতা অর্থাৎ দীপিকা চিকলিয়াও। এই বিশেষ পর্বের অরুণ গভীলের সঙ্গে একমঞ্চে পারফর্ম করবেন ঝালাক দিক লাজা সিজন ১০-এর প্রতিযোগী নিয়া শর্মা।

চ্যানেলের পক্ষ থেকে ঝালাক দিক লাজার বিশেষ পর্বের ওই প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং তাতে ক্যাপশন দেওয়া হয়েছে “আপনি দীপাবলির বিশেষ পর্বটি মিস করতে পারবেন না, কারণ রাম এবং সীতার জুটি প্রতিযোগীদের আশীর্বাদ দিতে এই প্ল্যাটফর্মে আসবেন”। এই পর্বে প্রতিযোগী নিয়া শর্মা দেবী কালীর রূপে পারফর্ম করবেন। এই প্রসঙ্গে দীপিকা বলেছেন, দেবী কালীর রূপে নাচতে গিয়ে তিনি আসল কালী মাকে অনুভব করতে পারছিলেন। শুধু তাই নয় এত বছর পর একসঙ্গে আসল সীতা-রাম যখন তাঁকে উৎসাহিত করতে মঞ্চে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন দীপিকাকে রামায়ণ থেকে কিছু লাইন বলতেও শোনা গেছে।

উল্লেখ্য ১৯৮০ দশকের রামানন্দ সাগরের (Ramananda Sagor) রামায়ণে (Ramayana) রাম সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং দীপিকা চাকলিয়া। পরবর্তীকালে ১৯৮৭ সালে দূরদর্শনেও রামানন্দ সাগরের এই রামায়ণ সম্প্রচারিত হয়। ভারতীয় টেলিভিশনে বছরের পর বছর ধরে রামায়ণের বহু সংস্করণ দেখা গিয়েছে। কিন্তু অরুণ গোভিল এবং দীপিকা চাকলিয়া অভিনীত রামায়ণ এখনও পর্যন্ত সমানভাবে জনপ্রিয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00