Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবম দিনেও বক্সঅফিসে ব্যর্থ ‘রক্ষাবন্ধন’, তবে কী এবার ফ্লপস্টারের তকমা জুটবে অক্ষয়ের

তার মধ্যে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবির অবস্থাও তেমন ভালো নয়, ৯ দিনেও বক্সঅফিসে মুখ রক্ষা করতে পারেনি এই ছবি। গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে এই ছবি গোটা দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের এ কী হাল! ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘যুগ যুগ জিও’ পর, এখনও পর্যন্ত বলিউডে মুক্তিপ্রাপ্ত ছবিগুলি বক্সঅফিসে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি। অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ ছবি মুক্তির ৫০ দিনও বক্সঅফিসে রাজত্ব করতে পারেনি। মুখ থুবরে পড়েছিল একেবারে। এর মধ্যেই আবার চার বছর পর প্রত্যাবর্তন করা আমিরের ‘লাল সিং চাড্ডা’র বক্সঅফিস কালেকশনও ভাল নয়। তার মধ্যে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ছবির অবস্থাও তেমন ভালো নয়, ৯ দিনেও বক্সঅফিসে মুখ রক্ষা করতে পারেনি এই ছবি। গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে এই ছবি গোটা দেশে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রক্ষা বন্ধনের পারফরম্যান্সও কমে গিয়েছে। আমির খানের লাল সিং চাড্ডার পাশাপাশি এই ছবিও বক্সঅফিসে দর্শকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। যদিও এই ছবিটি ভালো রিভিউ পেয়েছিল, কিন্তু দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে ব্যর্থ হয়েছে এই ছবি।

‘রক্ষা বন্ধন’ বক্স অফিস কালেকশন

‘রক্সা বন্ধন’ বক্সঅফিসে মুক্তির আগেই ৩৫,০০০ টিকিট অগ্রিম বুকিং হয়েছিল। যার মোট সংগ্রহ ছিল প্রায় ৬৯ লক্ষ টাকা। আনুমানিক ৭০ কোটি টাকার বেশি বাজেটে এই ছবি তৈরি হয়েছে। যদিও ছবিটির শুরুটা ভালোই ছিল, কিন্তু নবম দিনেই এসে মুখ থুবরে পড়েছে এই ছবি। প্রথমদিন এই ছবি অনুমানিক, মাত্র ১.২ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিল। অক্ষয় কুমারের যেন আকাল পড়েছে। গত একবছরে বেল বটম (19 আগস্ট, 2021), বচ্চন পান্ডে (18 মার্চ, 2022) এবং সম্রাট পৃথ্বীরাজ (3 জুন, 2022) সহ পরপর তিনটি ছবি ফ্লপ হয়েছে অক্ষয় কুমারের। তবে করোনা পরবর্তীকালে অক্ষয়ের একমাত্র হিট ছবি ছিল সূর্যবংশী (নভেম্বর 5, 2021)।

রক্ষা বন্ধন সম্পর্কে

আনন্দ এল রাই পরিচালিত, রক্ষা বন্ধনে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার। এতে আরও রয়েছেন, সাদিয়া খতিব, সেজমিন কৌর, স্মৃতি শ্রীকান্ত এবং দীপিকা খান্না। গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আমির খানের লাল সিং চাড্ডার সাথে মুভিটি মুক্তি পেয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি প্রবণতা থাকলেও আদৌ তা হয়ে ওঠেনি। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিও, কালার ইয়েলো প্রোডাকশন এবং কেপ অফ গুড ফিল্মস। লিখেছেন যৌথভাবে হিমাংশু শর্মা এবং কণিকা ধিল্লন। কাহিনীটি লালা কেদারনাথকে অনুসরণ করে তৈরি। এবং চার বোনের একমাত্র ভাই, যিনি একটি চাটের দোকান চালান, যেটি তাঁর বাবা শুরু করেছিলেন। লালা, তাঁর বাবার মৃত্যুশয্যায় তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি প্রথমে তাঁর বোনদেরকে উপযুক্ত বাড়িতে বিয়ে করার দায়িত্ব পালন করার পরেই নিজে বিয়ে করবেন।

অনন্য মুহূর্ত, বিমানের মধ্যে ভাইকে রাখি বাঁধলেন দিদি

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00