Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ৪ ঘণ্টা বেল্ট দিয়ে আঘাত! নিরবতা ভাঙলেন রাখি সাওয়ান্তের স্বামী

দর্শকদের কম ভোটের আধারে ঘর থেকে বেরিয়েও যান তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের আগের সপ্তাহতেই বিগ বসের ঘর থেকে বেরিয়েছেন রাখি সাওয়ান্তের স্বামী ঋতেশ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি এতদিন বেলজিয়ামে থাকতেন। কিছুদিন আগেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৫’র ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছিলেন ঘরে। পরে অবশ্য দর্শকদের কম ভোটের আধারে ঘর থেকে বেরিয়েও যান তিনি।

সম্প্রতি ঋতেশ সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন। সেখানেই প্রাক্তন স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এর আগে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁর প্রাক্তন স্ত্রী স্নিগ্ধা দাবি করেছিলেন, ঋতেশ তাঁর প্রাক্তন স্বামী, তাঁদের ৬ বছরের এক কন্যা সন্তান আছে। ২০১৭ সালের ১৮ মার্চ ঋতেশের মা ও বোন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময়ে টানা চার ঘণ্টা ধরে স্নিগ্ধাকে বেল্ট দিয়ে মেরেছিলেন ঋতেশ। অবস্থা এতটাই খারাপ হয় যে স্নিগ্ধাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর পরে হাসপাতাল থেকে বাবা মায়ের কাছে চলে গিয়েছিলেন স্নিগ্ধা। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ঋতেশের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ করেন। ঋতেশের সঙ্গে তাঁর বোন ও মায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

এই ঘটনার প্রসঙ্গে প্রাক্তন স্ত্রীর অভিযোগ নিয়ে তিনি জানালেন, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমার সঙ্গে ছিল। তিনি প্রায় ৩ বছর আমার সঙ্গে ছিলেন। তাঁর বাড়ি বিহারে, কিন্তু বর্তমানে তিনি দিল্লিতে থাকেন, কিন্তু কেন? আমার সাথে থাকাকালীন দু’বার পালিয়েছে, কার সঙ্গে পালিয়েছে? আমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি বলে চুপ ছিলাম। আমি তাদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং আমার কাছে প্রমাণ রয়েছে যার ভিত্তিতে আমি প্রমাণ করতে পারব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00